ছেলের প্রথম ছবি মুক্তি, পাশে থাকতে পারলেন না বিজয়! প্রচারের মাঝেই জেসনের জন্য বাবার ভালোবাসার বিশেষ মুহূর্ত

Must Read

কলকাতা: ছেলের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন। অথচ সেই সময়ে পাশে থাকতে পারলেন না বাবা। কারণ, এক দিকে নিজের প্রথম ছবি মুক্তির ব্যস্ততা, অন্য দিকে নির্বাচনী প্রচারে ব্যস্ত বাবা। তবে দূরে থেকেও ছেলের প্রতি সমর্থনের বার্তা দিতে ভুললেন না অভিনেতা তথা তামিলনাড়ুর রাজনীতিক বিজয়।

বিজয়ের ছেলে জেসন সঞ্জয়ের প্রথম পরিচালিত ছবি ‘সিগমা’ শুক্রবার, ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সেই দিনই নির্বাচনী প্রচারে ব্যস্ত ছিলেন বিজয়। মধুরান্থাগামে প্রচারে যাওয়ার আগে তাঁকে একটি দলীয় কর্মসূচিতে অংশ নিতে হয়।

প্রচারের মাঝেই এক দলীয় কর্মী বিজয়ের হাতে তুলে দেন ‘সিগমা’র একটি ফ্রেম করা ছবি। সেটি হাতে নিয়ে বিজয় মাথার উপরে তুলে ধরেন এবং পরে উপস্থিত জনতার দিকে ঘুরিয়ে দেখান। সেই মুহূর্তের ছবি ও ভিডিয়ো ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে।

অন্য দিকে, জেসনের প্রথম ছবির প্রথম দিনের প্রথম প্রদর্শনীতে পরিবারের সঙ্গে হাজির ছিলেন তাঁর মা সঙ্গীতা সর্নালিঙ্গম এবং বোন দিব্যা শাশা। চেন্নাইয়ের কামালা সিনেমাসে ছবিটি দেখতে যান তাঁরা। দিব্যার পরনে ছিল ‘সিগমা’ লেখা কালো টি-শার্ট।

পরিচালনায় আসার সিদ্ধান্তে বাবার সমর্থন পেয়েছিলেন জেসন। তবে ছবির প্রচারে বাবার তারকা পরিচয়কে ব্যবহার করতে চাননি তিনি। জেসনের বক্তব্য, প্রচার যেন ছবিকে কেন্দ্র করেই হয়, বিজয়কে কেন্দ্র করে নয়।

বাবার প্রতিক্রিয়া নিয়েও আগে মুখ খুলেছিলেন জেসন। তাঁর কথায়, বিজয় কোনও বিষয়ে তাড়াহুড়ো করে মতামত দেন না। ছবি দেখার পরও তিনি কিছুটা সময় নিয়ে নিজের মত জানাবেন বলেই আশা করেছিলেন জেসন।

এদিকে, বাণিজ্য বিশ্লেষক সংস্থা স্যাকনিল্কের হিসাবে ‘সিগমা’ প্রথম দিনে ভারতে প্রায় ২.৩৫ কোটি টাকা নিট ব্যবসা করেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। প্রথম দিনের মোট ভারতীয় আয় প্রায় ২.৭০ কোটি টাকা।

Latest News

বীরভূমে জাতীয় সড়ক উন্নয়নে ৫০৮ কোটি, বড় ঘোষণা কেন্দ্রের

ওয়েব ডেস্ক : বীরভূমে (Birbhum) জাতীয় সড়ক উন্নয়নে বড়সড় বরাদ্দ করল কেন্দ্র (Central Government)। জেলার দুটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক...

More Articles Like This