এবার কিস্তিতে মিলবে গ্যাস সিলিন্ডার! ৬০০ টাকা পর্যন্ত বকেয়া রাখার সুযোগ

Must Read

ওয়েব ডেস্ক : মাসের শেষ দিকে আচমকা রান্নার (LPG Gas Cylinder) গ্যাস শেষ হয়ে গেলে অনেক পরিবারেরই সমস্যায় পড়তে হয়। হাতে পর্যাপ্ত টাকা না থাকায় কখনও কখনও সিলিন্ডার বুকিং পিছিয়ে দিতে হয়। এবার সেই পরিস্থিতিতে কিছুটা সুবিধা দিতে ইএমআইয়ের পরিষেবার কথা জানিয়েছে ভারত পেট্রোলিয়াম (Bharat Petroleum)।

এই ব্যবস্থায় গ্যাস সিলিন্ডার (LPG Gas Cylinder) নেওয়ার সময় পুরো টাকা একবারে পরিশোধ না করলেও চলবে। সর্বোচ্চ ৬০০ টাকা পর্যন্ত বাকি রাখার সুযোগ রয়েছে। পরে সেই টাকা নির্দিষ্ট কিস্তিতে পরিশোধ করা যাবে। সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, বকেয়া ৬০০ টাকা ছয়টি কিস্তিতে মেটানো সম্ভব। অর্থাৎ প্রতি সপ্তাহে ১০০ টাকা করে পরিশোধ করলে ছয় সপ্তাহের মধ্যেই পুরো টাকা মিটিয়ে দেওয়া যাবে। ফলে গ্যাস কেনার সময় একসঙ্গে বড় অঙ্কের টাকা জোগাড়ের চাপ কিছুটা কমতে পারে।

আরও খবর :  গান্ধীজয়ন্তীতে বাপুকে স্মরণ, শ্রদ্ধাঞ্জলি প্রধানমন্ত্রীর

মূলত যাঁদের মাসের নির্দিষ্ট সময়ে গ্যাসের খরচ জোগাড় করতে সমস্যা হয়, তাঁদের কথা মাথায় রেখেই এই ধরনের সুবিধা আনার কথা জানিয়েছে সংস্থা। তবে এটি সাধারণ ইএমআই ব্যবস্থার মতো নয়। নির্দিষ্ট শর্তের ভিত্তিতে মাইক্রোফিনান্স বা পরে টাকা পরিশোধের সুবিধা হিসেবে এই পরিষেবা দেওয়া হচ্ছে।

তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, সব জায়গায় এই সুবিধা পাওয়া যাবে না। পরিষেবাটি আপনার এলাকায় চালু রয়েছে কি না, তা জানতে স্থানীয় ভারত পেট্রোলিয়াম ডিস্ট্রিবিউটরের সঙ্গে যোগাযোগ করতে হবে। তাঁরাই জানাবেন এই সুবিধা পাওয়ার যোগ্যতা, আবেদন পদ্ধতি এবং অন্যান্য নিয়ম।

Latest News

ভিয়েতনাম-কম্বোডিয়া ঘুরতে নতুন প্যাকেজ আইআরসিটিসির, খরচ কত?

ওয়েব ডেস্ক : বিদেশ ভ্রমণের পরিকল্পনা করছেন? এবার চেন্নাই থেকে ভিয়েতনাম (Vietnam) ও কম্বোডিয়া (Combodia) ঘোরার জন্য বিশেষ প্যাকেজ...

More Articles Like This