ফর্ম ৬-এ বড় বদল নির্বাচন কমিশনের!

Must Read

ওয়েব ডেস্ক : নতুন ভোটার হিসেবে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে অনলাইন ফর্ম ৬-এর (Form 6) নিয়মে ফের পরিবর্তন আনল নির্বাচন কমিশন (Election Commission)। বুধবার রাত থেকে কমিশনের ইসিআইনেট পোর্টালে এসআইআর সংক্রান্ত অতিরিক্ত ঘোষণার অংশটি আর দেখা যাচ্ছে না। তবে এই পরিবর্তন আপাতত সেই সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য প্রযোজ্য, যেখানে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এর কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে।

এর আগে ফর্ম ৬-এর (Form 6) অনলাইন সংস্করণে নতুন ভোটারদের নিজেদের বা বাবা-মা কিংবা দাদু-ঠাকুমার আগের এসআইআর-এর ভোটার তালিকায় নাম থাকার বিষয়ে তথ্য দিতে হচ্ছিল। এই অতিরিক্ত অংশ নিয়ে নির্বাচন কমিশনের অন্দরেই আপত্তি উঠেছিল বলে ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কমিশনের দুই সদস্য এই পরিবর্তনের আইনি বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন।

আরও খবর :  মিলন প্রধানের জামিন নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য, সোমবার শুনানি

এখন এসআইআর (SIR) শেষ হয়ে যাওয়া ১০টি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে নতুন ভোটারদের ফর্ম ৬ পূরণ করার সময় ওই অতিরিক্ত এসআইআর-সংক্রান্ত তথ্য দিতে হচ্ছে না। অন্য দিকে, যে ১৬টি রাজ্য এবং সংশ্লিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া এখনও চলছে, সেখানে ফর্ম ৬-এ এই সংক্রান্ত নিয়ম বহাল রয়েছে।

গত শনিবার নির্বাচন কমিশন (Election Commission) জানিয়েছিল, যেখানে এসআইআর হচ্ছে না অথবা প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়েছে, সেখানে পুরনো নিয়ম অনুযায়ী ফর্ম ৬ ব্যবহার করা হবে। সেই ঘোষণার পরই ইসিআইনেট পোর্টালে সংশ্লিষ্ট পরিবর্তন কার্যকর হয়েছে।

Latest News

নজিরের ছড়াছড়ির রাতে গিলের দাপট, রোহিতের শতরান, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ ভারতের

ওয়েব ডেস্ক : রান ছিল পাহাড়প্রমাণ। কিন্তু ভারতের ব্যাটিংয়ের সামনে সেই পাহাড়ও শেষ পর্যন্ত হয়ে গেল নেহাতই ছোট। ওয়েস্ট...

More Articles Like This