ফলতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় ভাঙতে ছ’সপ্তাহ সময় চাইল রাজ্য

Must Read

ওয়েব ডেস্ক : ফলতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সেবাশ্রয় কেন্দ্রের পুরনো কাঠামো ভাঙতে কলকাতা হাইকোর্টের (calcutta High Court) কাছে ছ’সপ্তাহ সময় চাইল রাজ্য। মামলার শুনানিতে রাজ্যের তরফে সময় চাওয়ার পর আদালত নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দিয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে নির্মাণ সরানোর কাজ সম্পূর্ণ করে রিপোর্ট জমা দিতে হবে।

মামলাটি ঘিরে অভিযোগ, স্থানীয় শিশু-কিশোরদের খেলাধুলার জন্য ব্যবহৃত একটি মাঠের জায়গায় সেবাশ্রয় ক্যাম্প তৈরি করা হয়েছিল। মামলাকারীর দাবি, দীর্ঘদিন ধরে ওই ক্যাম্পের কার্যক্রম বন্ধ হয়ে গেলেও নির্মাণের টিনের শেডগুলি এখনও সরানো হয়নি। ফলে মাঠটি আগের মতো ব্যবহার করতে পারছেন না স্থানীয় বাসিন্দারা।

আরও খবর :  পুজোর পাস বিক্রিতে কোটি কোটি টাকার অভিযোগ, ইডির দফতরে ইন্দ্রনীল সেন

মামলাকারীর বক্তব্য, এলাকার ছেলে-মেয়েদের খেলাধুলার জন্য গুরুত্বপূর্ণ ওই জায়গাটি দ্রুত খালি করা প্রয়োজন। সেবাশ্রয়ের কাজ বন্ধ থাকার পরেও পুরনো কাঠামো পড়ে থাকায় স্থানীয়দের অসুবিধা হচ্ছে বলে আদালতে জানানো হয়েছে।

শুনানিতে রাজ্যের তরফে নির্মাণ সরানোর জন্য আরও সময় চাওয়া হয়। এরপর আদালত ১৪ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করে তার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয়। ফলে নির্ধারিত সময়ের মধ্যেই ফলতার ওই সেবাশ্রয় (Falta Sebaashray) কেন্দ্রের পুরনো কাঠামো সরানোর প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে রাজ্যকে।

উল্লেখ্য, ফলতায় বিডিও অফিসের নিকটবর্তী একটি সরকারি খেলার মাঠ দখল করে বেআইনিভাবে ‘সেবাশ্রয়’ কর্মসূচির জন্য দুটি স্থায়ী কাঠামো তৈরি করা হয়েছিল। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, পূর্বে এই মাঠে স্কুলের খেলাধুলা ও সামাজিক অনুষ্ঠান হলেও বর্তমানে বেআইনি নির্মাণের ফলে সাধারণ মানুষ মাঠ ব্যবহারের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

Latest News

নজিরের ছড়াছড়ির রাতে গিলের দাপট, রোহিতের শতরান, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ ভারতের

ওয়েব ডেস্ক : রান ছিল পাহাড়প্রমাণ। কিন্তু ভারতের ব্যাটিংয়ের সামনে সেই পাহাড়ও শেষ পর্যন্ত হয়ে গেল নেহাতই ছোট। ওয়েস্ট...

More Articles Like This