মিলন প্রধানের জামিন নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য, সোমবার শুনানি

Must Read

ওয়েব ডেস্ক : নন্দীগ্রাম উপনির্বাচনকে ঘিরে মিলন প্রধানের (Milan Pradhan) জামিন নিয়ে নতুন আইনি মোড়। কলকাতা হাই কোর্টের দেওয়া অন্তর্বর্তী জামিনের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। বুধবার রাজ্যের আবেদন গ্রহণ করেছে শীর্ষ আদালত। তবে দ্রুত শুনানির আর্জি খারিজ করে আগামী সোমবার মামলাটি শুনবে প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ।

মঙ্গলবার কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নন্দীগ্রাম উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও প্রচারের সুযোগ করে দিতে মিলন প্রধানকে (Milan Pradhan) ছ’টি মামলায় অন্তর্বর্তী জামিন দেন। ২০ অক্টোবর পর্যন্ত এই জামিন কার্যকর থাকবে। আদালতের নির্দেশ অনুযায়ী, নির্বাচনী প্রক্রিয়া শেষ হওয়ার পর তাঁকে ট্রায়াল কোর্টে আত্মসমর্পণ করতে হবে।

আরও খবর :  পহেলগাঁও হামলার মূল চক্রান্তকারী হাশিম মুসা নিহত, বুদগামে যৌথ বাহিনীর বড় সাফল্য

উল্লেখ্য, মিলনের (Milan Pradhan) বিরুদ্ধে ২০০৭ সালের নন্দীগ্রাম আন্দোলন সংক্রান্ত একাধিক পুরনো মামলায় খুন, খুনের চেষ্টা, বেআইনি জমায়েত ও লুটপাটের মতো অভিযোগ রয়েছে। গত ১৮ সেপ্টেম্বর তাঁকে গ্রেফতার করা হয়েছিল। হাই কোর্টের নির্দেশের পর তিনি আবার উপনির্বাচনের প্রচারে অংশ নেওয়ার সুযোগ পান।

রাজ্যের হয়ে সুপ্রিম কোর্টে সলিসিটর জেনারেল তুষার মেহতা দ্রুত শুনানির আবেদন করেন। তাঁর বক্তব্য ছিল, মিলন খুনের মামলায় অভিযুক্ত এবং শুধুমাত্র নির্বাচনে অংশ নেওয়ার কারণে তাঁকে বিশেষ সুবিধা দেওয়া উচিত কি না, তা নিয়ে শীর্ষ আদালতের হস্তক্ষেপ প্রয়োজন। তবে প্রধান বিচারপতি জরুরি শুনানির আর্জি গ্রহণ করেননি এবং সোমবার শুনানির দিন নির্ধারণ করেন। এদিকে রাজ্য সুপ্রিম কোর্টে যেতে পারে, সেই সম্ভাবনা মাথায় রেখে মিলন প্রধানও ক্যাভিয়েট দাখিল করেছেন। ফলে রাজ্যের আবেদনের শুনানির সময় তাঁর পক্ষের বক্তব্যও আদালত শুনবে।

Latest News

নজিরের ছড়াছড়ির রাতে গিলের দাপট, রোহিতের শতরান, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ ভারতের

ওয়েব ডেস্ক : রান ছিল পাহাড়প্রমাণ। কিন্তু ভারতের ব্যাটিংয়ের সামনে সেই পাহাড়ও শেষ পর্যন্ত হয়ে গেল নেহাতই ছোট। ওয়েস্ট...

More Articles Like This