ইতিহাস গড়লেন নীরু ধান্ডা, এশিয়ান গেমসে ট্র্যাপে প্রথম ভারতীয় মহিলা সোনা জয়ী

Must Read

ওয়েব ডেস্ক : এশিয়ান গেমসে ইতিহাস গড়লেন ভারতের শুটার নীরু ধান্ধা (Neeru Dhanda)। মঙ্গলবার আইচি প্রিফেকচারের জেনারেল শুটিং গ্যালারিতে মহিলাদের ট্র্যাপ ব্যক্তিগত ইভেন্টে (Trap Shooting) এশিয়ান রেকর্ড গড়ে সোনা (Gold) জিতলেন তিনি। যোগ্যতা পর্বে ১১৮ স্কোর করে শীর্ষে থাকা নীরু ফাইনালে ২৮ স্কোর করে সোনার পদক নিশ্চিত করেন।

এই সাফল্যের সঙ্গে এশিয়ান গেমসের ইতিহাসে ট্র্যাপ ব্যক্তিগত ইভেন্টে সোনা জেতা প্রথম ভারতীয় মহিলা হলেন নীরু। একইসঙ্গে এই ইভেন্টে এশিয়ান গেমসে পদক জেতা প্রথম ভারতীয় শুটার হিসেবেও নজির গড়েছেন তিনি।

আরও খবর :  এশিয়ান গেমসের দশম দিনে ৮টি পদক ভারতের, হল ইতিহাস 

ফাইনালের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিলেন নীরু (Neeru Dhanda)। নবম শটে প্রথম মিসের পর সাময়িকভাবে তৃতীয় স্থানে নেমে গেলেও দ্রুত ঘুরে দাঁড়ান তিনি। তৃতীয় ও চতুর্থ সিরিজে পরপর নিখুঁত শট মেরে ২০টির মধ্যে ১৯টি সফল করেন। এরপর পঞ্চম সিরিজে একটি শট মিস হলেও শেষ পাঁচটি শটই নিখুঁতভাবে লক্ষ্যভেদ করে সোনা নিশ্চিত করেন।

এদিনের সাফল্যের আগে ট্র্যাপ দলগত ইভেন্টেও রুপো জিতেছেন নীরু। আশিমা আহলাওয়াত ও মনীষা কীরের সঙ্গে ভারতীয় দল ৩২৮ স্কোর করে দ্বিতীয় স্থান অর্জন করে। ব্যক্তিগত ইভেন্টে চিনের ইউনং সান ২৬ স্কোর করে রুপো এবং কুয়েত ২১ স্কোর নিয়ে ব্রোঞ্জ জেতে।

চলতি এশিয়ান গেমসে শুটিংয়ে এটি ভারতের দ্বিতীয় সোনা। সব মিলিয়ে আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ভারতের সোনার সংখ্যা বেড়ে হল পাঁচ। চলতি বছর ইতালির লোনাতোয় শটগান বিশ্বকাপে মহিলাদের ট্র্যাপে ব্যক্তিগত সোনা জিতে আগেই ইতিহাস তৈরি করেছিলেন নীরু। আলমাটিতে আইএসএসএফ বিশ্বকাপের ট্র্যাপ মিক্সড টিম ইভেন্টেও ব্রোঞ্জ জিতেছিলেন তিনি।

Latest News

জলের উৎসসন্ধানে ভারত-ফ্রান্স যৌথ মহাকাশ অভিযান

ওয়েব ডেস্ক : জলসংকট মোকাবিলায় মহাকাশ প্রযুক্তিকে কাজে লাগাতে চলেছে ভারত (India) ও ফ্রান্স (France)। দুই দেশের যৌথ উদ্যোগে...

More Articles Like This