পুজোর ‘ভুয়ো পাস’ বিক্রির অভিযোগ, ইন্দ্রনীল সেনের বাড়িতে ইডির তল্লাশি

Must Read

ওয়েব ডেস্ক : দুর্গাপুজোর মুখে প্রাক্তন মন্ত্রী তথা গায়ক ইন্দ্রনীল সেনের (Indranil Sen) কসবার বাড়িতে তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। পুজো পরিক্রমার নামে পাস বিক্রি এবং আর্থিক অনিয়মের অভিযোগের তদন্তেই এই অভিযান বলে ইডি সূত্রে খবর। মঙ্গলবার কলকাতার একাধিক জায়গায় একসঙ্গে তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা।

ইডি সূত্রে খবর, কলকাতার দুর্গাপুজোর প্রিভিউ শো এবং পুজো পরিক্রমার জন্য ইউনেস্কোর (UNESCO) নাম ও লোগো ব্যবহার করে পাস বিক্রি করা হয়েছিল। ওই পাস বিক্রির মাধ্যমে প্রায় ৫০ থেকে ৬০ কোটি টাকা তছরূপের অভিযোগ রয়েছে ইন্দ্রনীল সেন ও তাঁর স্ত্রী মধুছন্দার বিরুদ্ধে। । এছাড়া ‘মাস আর্ট’-নামে একটি সংস্থাকেই মূল দায়ী করছে ইডি। যার ম্যানেজার অরিজিৎ দাশগুপ্ত।

আরও খবর :  রোদ ঝলমলে আকাশ, সঙ্গে ভ্যাপসা গরম! পুজোর আগে কেমন থাকবে আবহাওয়া?

তদন্তের আওতায় শুধু কসবার বাড়িই নয়, কলকাতার আরও কয়েকটি ঠিকানাতেও অভিযান চলছে। ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত এক ব্যক্তির বাড়ি এবং ইন্দ্রনীল সেনের হুগলি ও সিঙ্গুরের সম্পত্তিতেও তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। অভিযোগের আর্থিক লেনদেন, সংস্থার কার্যকলাপ এবং পাস বিক্রির সঙ্গে যুক্ত নথি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

এই অভিযোগের সূত্রপাত চলতি বছরের জুনে। দুর্গাপুজোর পাস বিক্রির ক্ষেত্রে ইউনেস্কোর নাম ব্যবহার নিয়ে কলকাতা পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছিল। অভিযোগকারী দাবি করেছিলেন, সংশ্লিষ্ট সংস্থা নিজেদের ইউনেস্কোর সঙ্গে যুক্ত বলে প্রচার করে পুজোর প্রিভিউ পাস বিক্রি করত। যদিও সেসময় ইন্দ্রনীল সেন অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন। তবে এ নিয়ে এবার তদন্ত শুরু করল ইডি।

Latest News

এক মামলায় গ্রেফতার, এবার ফের হেফাজতের টানাপড়েন! সুমিত রায়ের নজর হাইকোর্টে

ওয়েব ডেস্ক : গ্রেফতারির পর কেটে যায়নি বেশি দিন। এর মধ্যেই ফের একাধিক মামলায় হেফাজতে নেওয়ার অভিযোগ তুলে কলকাতা...

More Articles Like This