পুজোর আগে চাকরি হারানোর আশঙ্কা, বিকাশ ভবন অভিযানে কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ

Must Read

ওয়েব ডেস্ক : পুজোর আগে চাকরি হারানোর আশঙ্কায় পথে নামলেন রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলের কম্পিউটার শিক্ষকদের (Computer Teachers) একাংশ। সোমবার চাকরির নিরাপত্তার দাবিতে বিকাশ ভবন অভিযান করেন প্রায় হাজার শিক্ষক। বিকাশ ভবনে ঢোকার আগেই পুলিশ তাঁদের পথ আটকালে রাস্তায় বসে বিক্ষোভ শুরু করেন তাঁরা। থালা বাজানো থেকে শুরু করে রাস্তায় শুয়ে পড়ে প্রতিবাদ—বিভিন্ন ভাবে নিজেদের দাবি তুলে ধরেন আন্দোলনকারীরা।

শিক্ষকদের দাবি, ২০২২ সালের আগে ও পরে একাধিক বেসরকারি সংস্থার মাধ্যমে পাঁচ বছরের চুক্তিতে রাজ্যের বিভিন্ন স্কুলে তিন হাজারেরও বেশি কম্পিউটার শিক্ষক (Computer Teachers)নিয়োগ করা হয়েছিল। তাঁদের মধ্যে কারও চুক্তির মেয়াদ চলতি বছর শেষ হওয়ার কথা, আবার কারও মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৭ সালের শুরুতে। কিন্তু সম্প্রতি সংশ্লিষ্ট সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। ৯ অক্টোবরের মধ্যে প্রয়োজনীয় নথি হস্তান্তরের নির্দেশও দেওয়া হয়েছে বলে দাবি শিক্ষকদের।

আরও খবর : তৃণমূলের নাম-প্রতীক নিয়ে এখনই নিষ্পত্তি নয়, কমিশনকে ৪ মাস সময় সুপ্রিম কোর্টের

শিক্ষকদের বক্তব্য, রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলে দীর্ঘদিন ধরেই চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকরা (Computer Teachers) কাজ করছেন। আগের কয়েকটি পর্যায়ে নিযুক্ত শিক্ষকদের ৬০ বছর বয়স পর্যন্ত কাজের সুযোগ দেওয়ার নজির রয়েছে। কিন্তু ষষ্ঠ ও সপ্তম পর্যায়ে নিয়োগ পাওয়া শিক্ষকদের ক্ষেত্রে এখনও সেই ব্যবস্থা করা হয়নি। তাঁদের দাবি, বেসরকারি সংস্থার মাধ্যমে নিয়োগের পরিবর্তে সরকারকে সরাসরি দায়িত্ব নিতে হবে এবং চাকরির নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এর পাশাপাশি বেতন নিয়েও অভিযোগ তুলেছেন আন্দোলনকারীরা। তাঁদের দাবি, গত কয়েক মাসে বিভিন্ন সংস্থার মাধ্যমে তাঁদের বেতন কমিয়ে দেওয়া হয়েছে। এবার চাকরি হারানোর আশঙ্কা তৈরি হওয়ায় পরিবার নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন বহু শিক্ষক। তাঁদের বক্তব্য, স্কুলের দৈনন্দিন ডিজিটাল কাজ, বিভিন্ন সরকারি প্রকল্পের তথ্য আপলোড এবং অনলাইন সংক্রান্ত একাধিক কাজে কম্পিউটার শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফলে তাঁদের সরিয়ে দিলে স্কুলগুলিও সমস্যায় পড়তে পারে। পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিল আটকানোর চেষ্টা করলে আন্দোলনকারীদের একাংশ ব্যারিকেড সরিয়ে এগোনোর চেষ্টা করেন। পরে রাস্তায় বসেই বিক্ষোভ চালিয়ে যান তাঁরা।

Latest News

পুজোর মুখে স্বস্তি টালা প্রত্যয়ের! জমি দখল ও তোলাবাজির মামলায় আগাম জামিন ধ্রুবজ্যোতির, কী বলল হাইকোর্ট?

দুর্গাপুজোর মুখে স্বস্তি উত্তর কলকাতার জনপ্রিয় পুজো কমিটি টালা প্রত্যয়ের অন্যতম কর্তা ধ্রুবজ্যোতি বসুর। জমি দখল ও তোলাবাজির অভিযোগে...

More Articles Like This