কেরিয়ারের প্রান্তেও জাদু, ফ্রি-কিকে ‘অসম্ভব’ গোল করলেন মেসি

Must Read

ওয়েব ডেস্ক: লিয়োনেল মেসি’র জন্য আর কোনও বিশেষণ খুঁজে পাওয়া যায় না। এই গ্রহের কোনও ভাষার কোনও অভিধানে তাঁর জন্য প্রশংসাসূচক নতুন শব্দ পড়ে নেই। আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টেনেছেন ইতিমধ্যেই। ক্লাব ফুটবল আর কত দিনই বা খেলবেন। কেরিয়ারের শেষ লগ্নে এসেও এমন এমন কাজ করছেন যে বিস্ময়ে হতবাক হওয়া ছাড়া উপায় থাকে না।

রবিবার ইন্টার মায়ামির হয়ে কলাম্বাসের বিরুদ্ধে ফ্রি-কিক থেকে একটি গোল করেছেন মেসি। সেই গোল দেখেই ফুটবল বিশ্ব নতুন করে হতচকিত হয়ে গিয়েছে। নেট দুনিয়ায় বেশিরভাগই গোলটাকে ‘অসম্ভব’ আখ্যা দিচ্ছেন। কারণ যে জায়গা থেকে সরাসরি শটে গোল করেছেন আর্জেন্টাইন মহাতারকা, সেখান থেকে গোল বিরল বললে কম বলা হয়।

আরও পড়ুন: ৫৫তম শতরান কোহলির, শতরান গিলেরও! ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে জয় ভারতের

বক্সের ডান দিকে দুরুহ কোণ থেকে ফ্রি-কিক নেন মেসি। সাধারণ বুদ্ধিতে সবাই কোনও সতীর্থের মাথায় বল রাখার চেষ্টা করবে। সরাসরি মারার দুঃসাহস দেখালেও সেটা ফার্স্ট বারে মারার কথা। মেসি মারলেন সেকেন্ড বার লক্ষ্য করে। বল আকাশে ভাসল, ইনসুইং করল, গোলকিপারের নাগাল এড়াল এবং ঠিক সময়ে নিচু হয়ে জালে জড়িয়ে গেল। প্রতিপক্ষের খেলোয়াড়রা তো বটেই, এমনকী মায়ামির খেলোয়াড়রাও প্রথমে চমকে যান মেসির এই ‘অপার্থিব’ গোল দেখে।

মেসি এই গোলটি করেন ম্যাচের ৩৩ মিনিটে। তার আগে ২৮ মিনিটে কলাম্বাসকে এগিয়ে দেন জোসেফ মার্তিনেজ। মেসির জাদু গোলে সমতা ফেরে। এরপর তাঁর একটা শট ম্যাচ জিতিয়ে দিচ্ছিল, কিন্তু প্রতিপক্ষের গোলকিপার বাঁচিয়ে দেন। সংযুক্ত সময়ে কলম্বাসের জামাল থিয়ারে গোল করে মায়ামিকে হারিয়ে দেন। ম্যাচ হারলেও এ ম্যাচ লোকে মনে রাখবে মেসির ফ্রি-কিকের জন্য।

Latest News

পুজোর আগে চাকরি হারানোর আশঙ্কা, বিকাশ ভবন অভিযানে কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ

ওয়েব ডেস্ক : পুজোর আগে চাকরি হারানোর আশঙ্কায় পথে নামলেন রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলের কম্পিউটার শিক্ষকদের (Computer Teachers)...

More Articles Like This