অন্তঃসত্ত্বা মহিলাকে মারধরের পর আগুনে পুড়িয়ে দেহ ফেলার অভিযোগ, মহারাষ্ট্রে গ্রেফতার ৪

Must Read

ওয়েব ডেস্ক : মহারাষ্ট্রের (Maharastra) ধুলে জেলায় অন্তঃসত্ত্বা এক মহিলাকে খুন করে দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগে চারজনকে গ্রেফতার করল পুলিশ (Police)। ধুলে-সোলাপুর হাইওয়ের গারতাড় বারি এলাকার কাছে একটি পোড়া দেহ উদ্ধারের পর ঘটনাটি সামনে আসে। এরপরই তদন্তে নামে পুলিশ।

ঘটনার তদন্তে প্রায় ১১ ঘণ্টার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। পাশাপাশি প্রযুক্তিগত তথ্যের সাহায্যে সন্দেহভাজন একটি গাড়ির গতিবিধি অনুসরণ করে পুলিশ। তদন্তকারীদের দাবি, গাড়িটির সূত্র মেলে আহিল্যানগর জেলার জামখেড় এলাকার সপ্তসুর সাংস্কৃতিক কলাকেন্দ্রে।

আরও খবর :  কাল থেকে টানা ৩ দিন ধর্মঘট

তদন্তে পুলিশ জানতে পারে, মৃত মহিলার নাম পিঙ্কি হনুমন্ত কাটকা। বয়স ৩১ বছর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই সাংস্কৃতিক কেন্দ্রে একটি অভ্যন্তরীণ বিবাদকে কেন্দ্র করে বিড জেলার কাছে মহিলাকে মারধর করা হয়। মারধরের সময় তিনি অচেতন হয়ে পড়লে অভিযুক্তরা তাঁকে মৃত বলে মনে করেছিলেন বলে তদন্তে উঠে এসেছে।

এরপর দেহটি গাড়িতে করে প্রায় ২৭৫ কিলোমিটার দূরে ধুলেতে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। একটি নির্জন পাহাড়ি এলাকায় দেহের উপর পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে পুলিশের দাবি। ঘটনায় এখনও দু’জন অভিযুক্ত পলাতক। তাঁদের খোঁজে পুলিশের একাধিক দল তল্লাশি চালাচ্ছে।

Latest News

৫৫তম শতরান কোহলির, শতরান গিলেরও! ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে জয় ভারতের

ওয়েব ডেস্ক : থিরুবনন্তপুরমে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে দাপুটে জয় ভারতের (Team India)। ২৯৬ রানের লক্ষ্য...

More Articles Like This