এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে শ্রেয়সদের প্রতিপক্ষ কারা? জেনে নিন

Must Read

স্পোর্টস ডেস্ক: এশিয়ান গেমসে (Asian Games 2026) ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) প্রথম প্রতিপক্ষ কারা তা ঠিক হয়ে গেল। কোয়ার্টার ফাইনালে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) দল মুখোমুখি হচ্ছে আফগানিস্তানের (Afghanistan)। অর্থাৎ নক আউটের প্রথম ম্যাচেই কঠিন প্রতিদ্বন্দ্বিতার সামনে মেন ইন ব্লু। এই ম্যাচ সোমবার, ২৮ সেপ্টেম্বর।

শনিবার কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন পর্বের খেলায় মুখোমুখি হয়েছিল জাপান এবং নেপাল। সেই ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। এদিকে আগে আফগানিস্তানকে হারিয়ে দিয়েছিল নেপাল। তাই গ্রুপের শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে নেপাল। দ্বিতীয় হল আফগানিস্তান এবং তাদের খেলতে হবে ভারতের সঙ্গে। দ্বিতীয় হলেও দারুইশ রাসুলির দল কিন্তু যথেষ্ট সমীহ করার মতো। তাছাড়া ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে আফগানরা ভয়ংকর।

আরও পড়ুন: নেশনস লিগে আজ বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন বনাম ইংল্যান্ড

শনিবার বৃষ্টির জন্য নেপাল বনাম জাপান ম্যাচের ওভার কমিয়ে ১৫ করা হয়েছিল। প্রথমে ব্যাট করে নেপাল ৪ উইকেট হারিয়ে ১৪৯ রান করে। ৩২ বলে ৫৭ রানের অপরাজিত ইনিংস খেলেন সন্দীপ জোরা। কিন্তু নেপালের ইনিংস শেষ হওয়ার পর আবার বৃষ্টি শুরু হয়। এরপর ম্যাচ সম্পূর্ণ ভেস্তেই যায়, আর একটা ওভারও করা যায়নি।

ভারত বনাম আফগানিস্তান ম্যাচের আগে অনুষ্ঠিত হবে প্রথম কোয়ার্টার ফাইনাল। সে ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে পাকিস্তান। তৃতীয় কোয়ার্টারে গ্রুপ চ্যাম্পিয়ন নেপালের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। চতুর্থ কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ খেলবে মালয়েশিয়ার বিরুদ্ধে। সুতরাং যে কোনও একটি টেস্ট ক্রিকেট খেলা দল এবার কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেব।

Latest News

‘ভূতের’ গুজবে চিতকারা বিশ্ববিদ্যালয়ে তুমুল বিক্ষোভ, ভাঙচুর পুলিশের গাড়িতে

ওয়েব ডেস্ক : ‘ভূত’ নিয়ে ছড়ানো একটি গুজবকে কেন্দ্র করে পাঞ্জাবের (Punjab) পাতিয়ালার চিতকারা বিশ্ববিদ্যালয়ে ব্যাপক উত্তেজনা ছড়াল। শুক্রবার...

More Articles Like This