জ্ঞানেশ কুমারকে ঘিরে ফের একজোট বিরোধীরা, ৩০ সেপ্টেম্বর দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক

Must Read

ওয়েব ডেস্ক : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে (Gyanesh Kumar) ঘিরে ফের একজোট হতে চলেছে বিরোধী দলগুলি। ‘ভোটচুরি’ ইস্যু এবং জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্টের সম্ভাবনা নিয়ে আলোচনার জন্য দিল্লিতে ফের বৈঠকে বসতে চলেছে ইন্ডিয়া জোট। সূত্রের খবর, আগামী ৩০ সেপ্টেম্বর দিল্লির কনস্টিটিউশন ক্লাবে জোটের শীর্ষ নেতাদের বৈঠক হতে পারে।

‘ভোটচুরি’ ইস্যুতে বৃহত্তর বিরোধী ঐক্য গড়ে তুলতে উদ্যোগী হয়েছে কংগ্রেস (Congress)। তবে বিরোধী দলগুলিকে এক জায়গায় আনার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) উদ্যোগ নিয়েছেন বলে সূত্রের দাবি। এই বিষয়ে রাহুল গান্ধী, অখিলেশ যাদব-সহ একাধিক বিরোধী নেতার সঙ্গে তাঁর কথা হয়েছে বলে জানা গিয়েছে। দ্রুত দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক ডাকার জন্য রাহুল গান্ধীর কাছেও অনুরোধ জানিয়েছেন মমতা।

আরও খবর :  মহারাষ্ট্রে ভয়াবহ খরা, ৩৫৮টির মধ্যে ২৬৫ তহসিল খরাকবলিত ঘোষণা

এর আগে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্টের উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই প্রস্তাব খারিজ হয়ে যায়। এবার কংগ্রেস নিজেই এই বিষয়ে উদ্যোগী হয়েছে। তবে জ্ঞানেশ কুমারকে সরানোর জন্য প্রয়োজনীয় সংখ্যক সাংসদ বিরোধীদের হাতে রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। ফলে ইমপিচমেন্ট প্রস্তাব আনা হবে, নাকি অন্য কোনও পথে এগোনো হবে, তা নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে।

আগামী দিনে ‘ভোটচুরি’ ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের পরিকল্পনা নিয়েও আলোচনা হতে পারে। উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যের আসন্ন নির্বাচনেও এই বিষয়টি রাজনৈতিক ইস্যু হয়ে উঠতে পারে বলে সূত্রের খবর। সংসদের ভিতরে বিষয়টি নিয়ে সরকারকে আক্রমণের পাশাপাশি রাস্তায় আন্দোলনের কর্মসূচি নিয়েও বিরোধী দলগুলির মধ্যে আলোচনা হতে পারে।

Latest News

এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে শ্রেয়সদের প্রতিপক্ষ কারা? জেনে নিন

স্পোর্টস ডেস্ক: এশিয়ান গেমসে (Asian Games 2026) ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) প্রথম প্রতিপক্ষ কারা তা ঠিক হয়ে...

More Articles Like This