‘ভূতের’ গুজবে চিতকারা বিশ্ববিদ্যালয়ে তুমুল বিক্ষোভ, ভাঙচুর পুলিশের গাড়িতে

Must Read

ওয়েব ডেস্ক : ‘ভূত’ নিয়ে ছড়ানো একটি গুজবকে কেন্দ্র করে পাঞ্জাবের (Punjab) পাতিয়ালার চিতকারা বিশ্ববিদ্যালয়ে ব্যাপক উত্তেজনা ছড়াল। শুক্রবার রাতে শতাধিক পড়ুয়া বিক্ষোভে সামিল হন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে পুলিশের একটি টহল গাড়িতেও ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই গুজব ছড়ায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ‘ভূত’ (Ghost) রয়েছে। পড়ুয়াদের একাংশ দাবি করেন, বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রী আত্মহত্যা করে মারা গিয়েছে। তাঁর আত্মা নাকি হস্টেলের আবাসিকদের ভয় দেখাচ্ছে। এমনকি মেয়েদের হস্টেল থেকে চিৎকার শোনা গিয়েছে বলেও কয়েক জন পড়ুয়া দাবি করেন। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সমস্ত দাবি খারিজ করেছে। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, হস্টেলে কোনও ছাত্রী আত্মহত্যা করেননি বা কোনও মৃত্যুর ঘটনাও ঘটেনি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া দাবিগুলিকে ভিত্তিহীন বলে উল্লেখ করে পড়ুয়াদের যাচাই না করা পোস্ট, বার্তা বা ভিডিওর উপর নির্ভর না করার আবেদন জানিয়েছে বিশ্ববিদ্যালয়।

আরও খবর :  জ্ঞানেশ কুমারকে ঘিরে ফের একজোট বিরোধীরা, ৩০ সেপ্টেম্বর দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক

বিশ্ববিদ্যালয় জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে একটি অ্যাম্বুল্যান্স হস্টেলে এসেছিল। হাসপাতালে চিকিৎসা করিয়ে এক পড়ুয়া ফিরে আসার কারণেই অ্যাম্বুল্যান্সটি এসেছিল বলে কর্তৃপক্ষের দাবি। পাশাপাশি ‘পণ্ডিতজি’ নামে এক ব্যক্তির মেয়েদের হস্টেলে যাওয়ার বিষয়েও সোশ্যাল মিডিয়ায় নানা দাবি ছড়ায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ে পৌঁছন পুলিশের শীর্ষ আধিকারিকরা। পড়ুয়াদের একাংশ দুই ছাত্রী নিখোঁজ বলেও দাবি করেন। তবে পুলিশ জানিয়েছে, কারা নিখোঁজ হয়েছেন তা নিয়ে স্পষ্ট কোনও তথ্য বা নাম পড়ুয়ারা জানাতে পারেননি। পড়ুয়াদের অভিযোগ গ্রহণ করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কোনও পড়ুয়া নিখোঁজ থাকলে প্রত্যেকের পরিচয় যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Latest News

দুপুর পর্যন্ত দরজা খোলেনি, পরে ভেঙে ঘরে ঢুকতেই মিলল দম্পতির ঝুলন্ত দেহ

ওয়েব ডেস্ক : সকাল পেরিয়ে দুপুর। অনেক ডাকাডাকি করেও ঘরের ভিতর থেকে কোনও সাড়া মিলছিল না। ফোন করেও যোগাযোগ...

More Articles Like This