জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে কলকাতায় কংগ্রেসের মহামিছিল, ‘ভোট চোর’ স্লোগানে উত্তাল কলেজ স্ট্রিট

Must Read

ওয়েব ডেস্ক : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) পদত্যাগের দাবিতে শুক্রবার কলকাতায় পথে নামল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস (Congress)। দলের ডাকে কলেজ স্ট্রিট থেকে শুরু হয়েছে মহামিছিল।

মিছিলে নেতৃত্ব দিচ্ছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তাঁর সঙ্গে রয়েছেন এআইসিসির পশ্চিমবঙ্গের ইনচার্জ প্রকাশ জোশি, প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য এবং কংগ্রেসের অন্যান্য নেতা ও কর্মীরা। কংগ্রেসের বক্তব্য, গণতন্ত্র এবং মানুষের ভোটাধিকার রক্ষার দাবিতেই এই প্রতিবাদ কর্মসূচি। দলের কর্মী-সমর্থকেরা স্লোগান দিতে দিতে মিছিলে অংশ নিয়েছেন। কংগ্রেসের তরফে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানানো হয়েছে।

আরও খবর :  টুলু মণ্ডলের মামলা থেকে অব্যাহতি নিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য

বুধবার একটি তদন্ত রিপোর্ট প্রকাশ্যে আসার পর নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। রিপোর্টে দাবি করা হয়েছে, গত ১০ মাসে কমিশনের ১৪টি সিদ্ধান্তে আপত্তি জানিয়েছিলেন দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক জোশী। যদিও নির্বাচন কমিশনের বক্তব্য, সিদ্ধান্ত নেওয়ার সময় বিভিন্ন মতামত উঠে আসা স্বাভাবিক প্রক্রিয়ার অংশ। সমস্ত সিদ্ধান্ত ঐকমত্যের ভিত্তিতে হয়েছে বলেও জানিয়েছে কমিশন। এর মধ্যেই জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি তুলেছে বিরোধীরা।

এদিকে রাহুল গান্ধী বৃহস্পতিবার জ্ঞানেশ কুমারকে আক্রমণ করেছেন। তিনি বলেন, ভোট চুরি থেকে আইন চুরির জন্ম হয়। তাঁর বক্তব্য, ভোটের মাধ্যমে নির্বাচিত আইনপ্রণেতারা যদি চুরি হওয়া ভোটের ভিত্তিতে সংসদে আসেন, তাহলে তাঁদের তৈরি আইন এবং প্রাতিষ্ঠানিক পরিবর্তনের বৈধতা নিয়েও প্রশ্ন ওঠে। ২০২৪ সালের লোকসভা নির্বাচন এবং পরবর্তী বিধানসভা নির্বাচনে ভোট চুরি হয়েছে বলে তিনি সম্পূর্ণ নিশ্চিত বলেও দাবি করেন।

কংগ্রেস নেতা আরও অভিযোগ করেন, জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) নিয়োগের সময়ও তিনি আপত্তি জানিয়েছিলেন। গণতন্ত্রের উপর এমন আক্রমণ আগে দেখা যায়নি বলে মন্তব্য করে ভোটারদের অধিকার রক্ষায় দলের অবস্থান স্পষ্ট করেন তিনি।

Latest News

বীরভূমে জাতীয় সড়ক উন্নয়নে ৫০৮ কোটি, বড় ঘোষণা কেন্দ্রের

ওয়েব ডেস্ক : বীরভূমে (Birbhum) জাতীয় সড়ক উন্নয়নে বড়সড় বরাদ্দ করল কেন্দ্র (Central Government)। জেলার দুটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক...

More Articles Like This