টুলু মণ্ডলের মামলা থেকে অব্যাহতি নিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য

Must Read

ওয়েব ডেস্ক : টুলু মণ্ডলের (Tulu Mondal) বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর চ্যালেঞ্জের মামলায় গুরুত্বপূর্ণ মোড়। শুনানি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। এর ফলে মামলাটি ফের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র বি ঘুগের কাছে পাঠানো হয়েছে। পরবর্তী সময়ে কোন বেঞ্চে মামলাটি শুনানি হবে, সেই সিদ্ধান্ত নেবেন প্রধান বিচারপতি।

এর আগে গ্রেফতারি পরোয়ানা চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন টুলু মণ্ডল (Tulu Mondal)। পুলিশের পদক্ষেপ থেকে রক্ষাকবচ চেয়ে করা তাঁর আবেদন খারিজ করে দিয়েছিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। সিউড়ির নিম্ন আদালতের নির্দেশ মেনে হাজিরা দেওয়ার কথাও জানিয়েছিল আদালত। এরপর মূল এফআইআর বাতিলের আবেদন নিয়ে ফের হাইকোর্টে যান টুলু।

আরও খবর :  রবিবার শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন বাতিল, সংক্ষিপ্ত হবে একাধিক লোকালের যাত্রাপথ

মামলাটি বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে পৌঁছলে তিনি শুনানি গ্রহণে অনিচ্ছা প্রকাশ করেন। একই সংক্রান্ত অন্য মামলা বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে চলার বিষয়টি উল্লেখ করে তিনি মামলাটি শুনতে রাজি হননি। পরে মামলা ফের ভট্টাচার্যের বেঞ্চে এলে বিচারপতি জানান, ইতিমধ্যে নিষ্পত্তি করা মামলার শুনানি তিনি আর গ্রহণ করবেন না। সেই কারণেই মামলাটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।

উল্লেখ্য, গত ২৮ জুলাই বীরভূমের মহম্মদবাজার থানার অন্তর্গত দেউচা গ্রামে টুলুর আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেই অভিযানে নগদ প্রায় সাড়ে ২৮ কোটি টাকা এবং ১৫ কেজি সোনা বাজেয়াপ্ত করা হয়। ওই ঘটনার পর থেকেই টুলু মণ্ডল পলাতক।

Latest News

বীরভূমে জাতীয় সড়ক উন্নয়নে ৫০৮ কোটি, বড় ঘোষণা কেন্দ্রের

ওয়েব ডেস্ক : বীরভূমে (Birbhum) জাতীয় সড়ক উন্নয়নে বড়সড় বরাদ্দ করল কেন্দ্র (Central Government)। জেলার দুটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক...

More Articles Like This