কেরলে প্রবল বৃষ্টি ও ভূমিধসে বিপর্যয়, মৃত ৫, নিখোঁজ ২

Must Read

ওয়েব ডেস্ক : প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কেরল (Kerala)। রবিবার ভারী বৃষ্টি, ধস এবং হড়পা বানের জেরে রাজ্যের বিভিন্ন এলাকায় প্রাণহানির ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিখোঁজ রয়েছেন আরও দু’জন। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের তরফে নজরদারি বাড়ানো হয়েছে।

মালাপ্পুরমের নীলাম্বুর-অমরামবালাম এলাকায় কোট্টাপুঝা নদীতে আচমকা জলস্তর বেড়ে যাওয়ায় ভেসে যান পাঁচজন। পুলিশ জানিয়েছে, ভান্দুরের বাসিন্দা ওই দলটি নদীতে স্নান করতে নেমেছিল। হঠাৎ জলের স্রোত বেড়ে গেলে তাঁরা বিপদে পড়েন। স্থানীয় এক বাসিন্দা একজনকে উদ্ধার করেন। দু’জনের দেহ উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন দু’জন। কোট্টায়ামে টিকয় এলাকার কাছে ধসের ঘটনায় তামিলনাড়ুর ৩৫ বছর বয়সি এক মহিলার মৃত্যু হয়েছে বলে খবর। ভ্যাগামন থেকে এক বন্ধুর সঙ্গে স্কুটারে ফেরার সময় তাঁদের উপর ধস নামে। কাদামাটির মধ্যে স্কুটার আটকে যায়। মহিলার সঙ্গী আহত অবস্থায় কোনওক্রমে বেরিয়ে আসেন এবং তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও খবর :  রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভারতের প্রতিনিধিদলের নেতৃত্বে দিতে চলেছেন এস জয়শঙ্কর

এর আগে ইদুক্কির কোট্টাকাম্বুর এলাকায় বৃষ্টির হাত থেকে বাঁচতে একটি শেডে আশ্রয় নিয়েছিলেন কয়েকজন। সেই শেডের উপর কাদাধস নামলে দু’জনের মৃত্যু হয়। আরও একজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। পরিস্থিতির দিকে নজর রেখে কেরলের মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন আধিকারিকদের প্রতি ঘণ্টায় পরিস্থিতি পর্যালোচনার নির্দেশ দিয়েছেন। ইদুক্কি ও কোট্টায়ামের জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন বিপর্যয় মোকাবিলা দফতরের কমিশনার ভিগ্নেশ্বরী আইএএস। প্রয়োজন অনুযায়ী মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃষ্টির (Rain) জেরে কোট্টায়াম ও ইদুক্কিতে আবহাওয়ার সতর্কতা হলুদ থেকে কমলা করা হয়েছে। বাসিন্দাদের মোবাইলে এসএমএস সতর্কবার্তাও পাঠানো হয়েছে। নীলাম্বুর-অমরামবালাম এলাকায় বিশেষ বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, আগামী চার দিন কেরলের বিভিন্ন অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, ১ জুন থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত কেরলে স্বাভাবিকের তুলনায় ২৮ শতাংশ কম বৃষ্টি হয়েছে। সেই ঘাটতির মধ্যেই নতুন করে ভারী বৃষ্টি ও ধসের ঘটনায় উদ্বেগ বেড়েছে।

Latest News

ভোটার তালিকায় ‘অমিল’, সপরিবারে SIR নোটিস আডবানিকে!

নয়াদিল্লি: দিল্লির (New Delhi) ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR ঘিরে নতুন করে চর্চা। প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবানি-সহ...

More Articles Like This