অস্টিনে অভিবাসীকে গুলি, আইসিই আধিকারিকের ভূমিকা নিয়ে প্রশ্ন, তদন্তের দাবিতে সরব কংগ্রেস সদস্য

Must Read

ওয়েব ডেস্ক : আমেরিকার (America) টেক্সাসে অভিবাসন দফতরের এক আধিকারিকের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। রবিবার অস্টিনের ওয়েস্ট অ্যান্ডারসন লেন এলাকায় ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ ব্যক্তি ভেনেজুয়েলার নাগরিক বলে জানা গিয়েছে। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অস্টিন পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, রিসার্চ বুলেভার্ডের কাছে ওই ব্যক্তিকে দেখতে পান এক আইসিই (ICE) আধিকারিক। তাঁর বিরুদ্ধে ডিপোর্টের নির্দেশ ছিল বলে স্থানীয় সূত্রের খবর। এরপর আধিকারিক তাঁকে অনুসরণ করতে শুরু করেন। অভিযোগ, পালানোর চেষ্টা করার সময় গুলি চালানো হয়। গুলির আঘাতে ওই ব্যক্তির পেটে চোট লাগে। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় গুলির শব্দে এলাকায় আতঙ্ক তৈরি হয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে গুলি চালানোর আগে ঠিক কী ঘটেছিল, তা এখনও সম্পূর্ণ স্পষ্ট নয়।

আরও খবর : রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভারতের প্রতিনিধিদলের নেতৃত্বে দিতে চলেছেন এস জয়শঙ্কর

অস্টিন সিটি কাউন্সিলের সদস্য মাইক সিগেল দাবি করেছেন, আইসিই আধিকারিকের গাড়ি দিয়ে ওই ব্যক্তির গাড়িতে ধাক্কা লাগার পর পরিস্থিতি উত্তপ্ত হয়। তাঁর অভিযোগ, আধিকারিক পাঁচবারের মতো গুলি চালিয়েছিলেন। অন্যদিকে, সিবিএস নিউজের রিপোর্টে আশপাশের একটি গাড়িতে দু’টি গুলির চিহ্ন পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
ঘটনার সঙ্গে অস্টিন পুলিশের কোনও সদস্য যুক্ত ছিলেন না বলে জানিয়েছেন মেয়র কার্ক ওয়াটসন। কংগ্রেস সদস্য গ্রেগ কাসার বিষয়টি নিয়ে দ্রুত তদন্তের দাবি তুলেছেন।

Latest News

‘জোড়াফুল তো আমারই আঁকা!’ ২৮ বছর পর শিল্পীর দাবি, পালটা কুণাল

 কলকাতা: তৃণমূলের (TMC) ‘জোড়া ঘাসফুল’ প্রতীক ঘিরে নতুন করে বিতর্ক। প্রায় ২৮ বছর পর এই প্রতীকের নকশার সঙ্গে নিজের...

More Articles Like This