পাকিস্তানে ফের নাশকতা, গাড়ি বোমায় প্রাণ গেল ১৬ জনের

Must Read

ওয়েব ডেস্ক: পাকিস্তানে (Pakistan) ফের নাশকতার ঘটনা। এবার গাড়িতে রাখা বোমা বিস্ফোরণে মৃত্যু হল অন্তত ১৬ জনের। এই ঘটনা খাইবার পাখতুনখোয়া প্রদেশের (Khyber Pakhtunkhwa) কোহাত শহরের (Kohat City)। মৃতদের মধ্যে পাঁচজন পুলিশ কর্মী বলে জানা গিয়েছে। আহত হয়েছে আরও অনেকে। শুক্রবার উপাসনার দিন, তার মধ্যেই ঘটে গেল এই ভয়াবহ বিস্ফোরণ।

ওল্ড পুলিশ লাইনসের কাছে এই হামলার ঘটনাটি ঘটে। ওই পুলিশ ঘাঁটির ভিতরেই একটি মসজিদ রয়েছে। জানা গিয়েছে, যখন পুলিশ কর্মীরা, তাঁদের পরিবারের সদস্য এবং অন্যান্য সাধারণ মানুষ মসজিদে নামাজ পড়ছিলেন, ঠিক তখনই হামলাকারী গাড়িটি চালিয়ে কম্পাউন্ডের বাইরের দেয়ালে গিয়ে ধাক্কা মারে।

আরও পড়ুন: রাশিয়ায় সংসদীয় ভোটদান শুরু, পুতিনই ফের ক্রেমলিনের ক্ষমতায়!

খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান জুলফিকার হামিদ জানিয়েছেন যে, এটি একটি আত্মঘাতী হামলার ঘটনা। বিস্ফোরণের পর গাড়িটির সঙ্গে থাকা বন্দুকধারীরা গুলি চালানো শুরু করে, যার ফলে নিরাপত্তা কর্মীদের সাথে তাদের গুলি বিনিময় শুরু হয়। পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, বিস্ফোরণের পরও গোলাগুলি অব্যাহত ছিল এবং বিস্ফোরক-ভর্তি ভেস্ট পরিহিত এক হামলাকারী নিহত হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে যে, পুলিশ লাইনস চত্বরের ভেতরে নিরাপত্তা বাহিনী ও কাউন্টার টেররিজম বিভাগের সদস্যরা একটি অভিযান চালাচ্ছিলেন। এই হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি।

শক্তিশালী বিস্ফোরণে মসজিদ ও এর আশপাশের বাড়ি ঘরদোর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি দেয়ালের একাংশ ধসে পড়েছে। বিস্ফোরণের ফলে ওই এলাকায় একটি গর্তেরও সৃষ্টি হয়েছে। উদ্ধারকারী দলগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করে।

Latest News

সেনাদের জন্য কেন্দ্রের বড় উপহার, আজীবন ফ্রি ট্রেনযাত্রার সুবিধা

ওয়েব ডেস্ক : দেশের সাহসী সেনাকর্মীদের জন্য বড় সুবিধা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার (Central Government)। সেনা পদক, নৌসেনা পদক...

More Articles Like This