প্রতীকের পর প্রার্থীও হারালেন মমতা! নন্দীগ্রাম উপনির্বাচন থেকে সরে দাঁড়ালেন সঞ্চিতা

Must Read

ওয়েব ডেস্ক : প্রতীক নিয়ে টানাপোড়েনের মধ্যেই নন্দীগ্রাম উপনির্বাচনে (Nandigram Bypoll) বড়সড় মোড়। মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের প্রার্থী সঞ্চিতা প্রধান দে (Sanchita Pradhan Dey) শুক্রবার নন্দীগ্রাম উপনির্বাচন থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিলেন। এর ফলে মমতা শিবিরের পক্ষ থেকে নন্দীগ্রামে আর কোনও প্রার্থী থাকলেন না।

শুক্রবারই নির্বাচন কমিশনের সিদ্ধান্তে মমতা শিবিরের পুরনো দলীয় নাম ও ঘাসের উপর জোড়াফুল প্রতীক ব্যবহারের অধিকার আপাতত ‘ফ্রিজ’ করা হয়েছে। পরিবর্তে উপনির্বাচনের জন্য মমতা শিবিরকে নতুন নাম ও ‘ফুটবলার’ প্রতীক দেওয়া হয়। এই সিদ্ধান্তের পরেই নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে দেখা করেন সঞ্চিতা প্রধান দে। তাঁর সঙ্গে ছিলেন স্বামী সত্যজিৎ প্রধান। সাক্ষাতের পর হলদিয়ায় ফিরে মহকুমা দফতরে গিয়ে মনোনয়ন প্রত্যাহার করেন তিনি।

আরও খবর :  পুজোর আগেই ঘূর্ণিঝড়ের আশঙ্কা! আন্দামানে ঘূর্ণাবর্ত, বাংলার দিকে কি ধেয়ে আসছে ‘অর্ণব’?

নন্দীগ্রামে প্রার্থী হিসেবে সঞ্চিতার নাম ঘোষণার পর থেকেই তাঁকে ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা ছিল। পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষিকা সঞ্চিতা স্থানীয় রাজনীতির সঙ্গেও দীর্ঘদিন যুক্ত ছিলেন। মমতা শিবিরের তরফে তাঁকেই নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থী করা হয়েছিল। বুধবার তিনি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কিন্তু হঠাৎ মনোনয়ন প্রত্যাহার করলেন তিনি।

কেন হঠাৎ মনোনয়ন প্রত্যাহার করলেন সঞ্চিতা, সেই বিষয়ে এখনও তাঁর তরফে প্রকাশ্যে কোনও কারণ জানানো হয়নি। তবে নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতের পরেই তাঁর মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত সামনে আসায় নতুন করে জল্পনা শুরু হয়েছে।

Latest News

পাকিস্তানে ফের নাশকতা, গাড়ি বোমায় প্রাণ গেল ১৬ জনের

ওয়েব ডেস্ক: পাকিস্তানে (Pakistan) ফের নাশকতার ঘটনা। এবার গাড়িতে রাখা বোমা বিস্ফোরণে মৃত্যু হল অন্তত ১৬ জনের। এই ঘটনা...

More Articles Like This