প্রতীক বদলের পরেই নবান্নে সঞ্চিতা! শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ ঘিরে নতুন জল্পনা

Must Read

ওয়েব ডেস্ক : দীর্ঘদিনের প্রতীক-সংক্রান্ত টানাপোড়েনের পর নন্দীগ্রাম উপনির্বাচনের (Nandigram By Election) আগে মমতা-শিবিরের প্রার্থী সঞ্চিতা প্রধান দে-কে ঘিরে সামনে এসেছে নতুন রাজনৈতিক সমীকরণের প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির ইতিমধ্যেই নন্দীগ্রাম উপনির্বাচনে সঞ্চিতাকে প্রার্থী করেছে। আগামী ৬ অক্টোবর নন্দীগ্রামে উপনির্বাচন হওয়ার কথা।তবে সূত্রের খবর, শুক্রবার সকালে সঞ্চিতা প্রধান দে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে সাক্ষাৎ করেন। অত্যন্ত গোপনীয়তা বজায় রেখেই তিনি নবান্নে প্রবেশ করেন । ঘনিষ্ঠ মহলে সঞ্চিতা জানিয়েছেন, ভোটের লড়াইয়ের আগে শুভেন্দু অধিকারীর কাছে আশীর্বাদ নিতেই তাঁর এই সাক্ষাৎ।

নন্দীগ্রামে প্রার্থী বাছাইয়ের সময় সঞ্চিতা প্রধান দে-কে নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা তৈরি হয়েছিল। ২০১৮-২৩ সাল পর্যন্ত পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন সঞ্চিতা। ২০১৪ সালের শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় নাম জড়িয়েছিল তাঁর। আদালত পর্যন্ত এই মামলা এগিয়েছিল। পরে চাকরি ফিরে পান সঞ্চিতা।

আরও খবর :  কমিশনে ৩টি নাম ও প্রতীক জমা দিল ঋতব্রত শিবিরও!

এদিকে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর—দুই আসন থেকেই জয়ী হয়েছিলেন শুভেন্দু অধিকারী। পরে ভবানীপুর আসনটি ধরে রেখে নন্দীগ্রাম ছাড়ায় এই উপনির্বাচনের প্রয়োজন হয়। সেই কেন্দ্রেই এবার মমতা-শিবিরের প্রার্থী সঞ্চিতা প্রধান দে। ভোটের আগে তাঁর নবান্ন-সাক্ষাৎ ঘিরে তাই নন্দীগ্রামের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Latest News

প্রতীকের পর প্রার্থীও হারালেন মমতা! নন্দীগ্রাম উপনির্বাচন থেকে সরে দাঁড়ালেন সঞ্চিতা

ওয়েব ডেস্ক : প্রতীক নিয়ে টানাপোড়েনের মধ্যেই নন্দীগ্রাম উপনির্বাচনে (Nandigram Bypoll) বড়সড় মোড়। মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের প্রার্থী সঞ্চিতা প্রধান...

More Articles Like This