এশিয়ান গেমস থেকেও ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

Must Read

ওয়েব ডেস্ক: আশঙ্কাই সত্যি হল। এশিয়ান গেমস (Asian Games 2026) থেকে চোটের কারণে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী (Varun Chakravarty)। আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে চলতি টি২০ সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন আগেই। এবার আরও বড় দুঃসংবাদ এল। জুলাই মাসে ইংল্যান্ড সফরে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন বরুণ, সেই চোট থেকে সদ্য সুস্থ হয়ে ফিরেছিলেন। আবার চোট পেয়েছেন তিনি। বরুণের জায়গায় নেওয়া হয়েছে লেগস্পিনার অলরাউন্ডার ভিপরাজ নিগমকে।

আফগানিস্তানের বিরুদ্ধে টি২০ সিরিজের প্রথম ম্যাচে চার ওভার বল করে মাত্র ১৬ রান দিয়ে এক উইকেট নিয়েছিলেন ডান হাতি মিস্ট্রি স্পিনার বরুণ। ভারতের টি২০ দলের তিনি অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন। গত রবিবারের ম্যাচের পরে অস্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। বিসিসিআই-এর এক সূত্র জানিয়েছিল, এটা নতুন চোট। এমআরআই করে দেখা গিয়েছে পাঁজরের পেশিতে টান। ও এইস সিরিজে আর খেলতে পারবে না এবং এশিয়ান গেমসে খেলার সম্ভাবনাও কম।

আরও পড়ুন: হালান্ডের অনুকরণ করেননি! তাহলে কেন এই সেলিব্রেশন অভিষেকের

বিসিসিআই-এর (BCCI) সেন্টার অফ এক্সেলেন্স-এর ইনজুরি ম্যানেজমেন্ট নিয়ে প্রশ্ন উঠছে। ইদানীং কালে ভারতীয় ক্রিকেটাররা বারবার চোট পাচ্ছেন, বরুণ চক্রবর্তী তেমনই এক উদাহরণ। এশিয়ান গেমস শুরু হচ্ছে ১৯ সেপ্টেম্বর। তবে ভারতীয় ক্রিকেট দলের এশিয়ান গেমস অভিযান শুরু ২৮ সেপ্টেম্বর জাপানের নিশিন শহরে। তার আগে ২২ তারিখ জাপানের বিরুদ্ধে ঐতিহাসিক টি২০ ম্যাচ খেলবে।

আফগানিস্তান সিরিজের আগে পেসার হর্ষিত রানাও সুস্থ হয়ে উঠতে পারেননি। এশিয়ান গেমসের আগে সুস্থ হতে পারবেন কি না তা নিয়েও সন্দেহ আছে। অথচ স্কোয়াডে তাঁর নাম ছিল। পরে যশ ঠাকুরকে হর্ষিতের পরিবর্ত হিসেবে দলে নেওয়া হয়েছে। তারকা পেসার জসপ্রীত বুমরা, অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি এবং স্পিনার ওয়াশিংটন সুন্দরেরও চোট ছিল, তবে তাঁরা সুস্থ হয়ে উঠেছেন।

Latest News

পাকিস্তানে ফের নাশকতা, গাড়ি বোমায় প্রাণ গেল ১৬ জনের

ওয়েব ডেস্ক: পাকিস্তানে (Pakistan) ফের নাশকতার ঘটনা। এবার গাড়িতে রাখা বোমা বিস্ফোরণে মৃত্যু হল অন্তত ১৬ জনের। এই ঘটনা...

More Articles Like This