ভিএআর-এর ভুল সিদ্ধান্ত, বিতর্কিত গোলে ম্যাঞ্চেস্টার ডার্বি জিতল সিটি

Must Read

ওয়েব ডেস্ক: রবিবারের ম্যাঞ্চেস্টার ডার্বিতে (Manchester Derby) ১-০ ফলে জিতেছে ম্যান সিটি (Man City)। ওল্ড ট্রাফোর্ডের (Old Trafford) মাঠে ৬৭ মিনিট ১০ জনে খেলেছে সিটি, কিন্তু তার ফায়দা ম্যান ইউ (Man Utd) নিতে পারেনি। উলটে হারতে হয়েছে। একমাত্র গোলটি করেছেন এর্লিং হালান্ড (Erling Haaland)। তবে সেই গোল নিয়ে তুমুল বিতর্ক, কারণ রিপ্লে-তে পরিষ্কার দেখা গিয়েছে, হালান্ড অফসাইডে ছিলেন।

মাঠের রেফারি অফসাইডের পতাকা তোলেন। কিন্তু ভিডিয়ো অ্যাসিস্ট্যান্ট রেফারি (VAR) ভালো করে দেখেশুনে গোলের সিদ্ধান্ত দেন। কিন্তু এতে বিতর্ক আরও বেড়েছে। কারণ ম্যাচের পর প্রিমিয়ার লিগের রেফারিং নিয়ামক সংস্থা প্রো রেফ স্বীকার করেছে, ভিএআর-এর সিদ্ধান্ত ভুল ছিল।

ঠিক কী ঘটেছিল?

আরও পড়ুন: ‘হ্যাটট্রিক’ হল না সাবালেঙ্কার, ইউএস ওপেনের রানি রিবাকিনা  

ম্যাচের ঠিক এক ঘণ্টায় গোলটি করেন নরওয়ের তারকা স্ট্রাইকার। তিনি অফসাইডে ছিলেন বলে লাইন্সম্যান পতাকা তোলেন। ভিএআর রিপ্লেতে দেখা যায়, হালান্ড অনসাইডে ছিলেন, তাই গোল দেওয়া হয়। কিন্তু ভিএআর খেয়াল করেনি, অফসাইডে ছিলেন সিটির এনজো ফার্নান্ডেজ, যাঁর মাথা ছুঁয়ে বল হালান্ডের কাছে যায়। কাজেই ওই গোল বাতিল হওয়াই ছিল ন্যায্য।

প্রো রেফ-এর তরফে বিবৃতি দিয়ে বলা হয়, “ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে আমরা এই সন্ধ্যাতেই যোগাযোগ করেছি এবং তাদের জানানো হয়েছে, এই ঘটনাকে আমরা সিদ্ধান্তে গলদ হিসেবে গণ্য করছি।” এদিকে ভিএআর-এর ভুল সিদ্ধান্তে তুমুল হতাশ ম্যান ইউ কোচ মাইকেল ক্যারিক। ম্যাচের পরে তিনি ক্ষোভ উগরে দিয়ে বলেন, “আমি বুঝতে পারছি না, সত্যিই বুঝতে পারছি না। রেফারিদের সহায়তা করার জন্য আমরা এত কিছু করছি, এত স্তর তাদের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে, এত স্ক্রিন, এত লোক এত সংস্থা, তাও কী করে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, এ আমি বুঝতেই পারছি না।”

ক্যারিকের ক্ষোভ ন্যায্য, কিন্তু তাঁর আরও বড় মাথাব্যথার কারণ হওয়া উচিত তাঁর দলের আক্রমণে ভেদশক্তির অভাব। ঘরের মাঠে দর্শক সমর্থন সঙ্গী করে এক ঘণ্টারও বেশি সময় প্রতিপক্ষকে ১০ জনে পেয়েও কেন একটা গোল করতে পারল না ম্যান ইউ, তার দায় কিন্তু কোচের উপরেও বর্তায়।

Latest News

রাতে রাস্তায় বাস রাখলেই জরিমানা! ৭০০ টাকা দিলেই মিটবে জট, বাসমালিকদের ‘স্বস্তি’র বার্তা অর্জুনের

কলকাতা: রাতে রাস্তার ধারে বাস রাখলেই জরিমানা, পুলিশের ধরপাকড়, নাইট পার্কিং নিয়ে বেশ কিছুদিন ধরেই সমস্যায় বাসমালিকরা। এবার সেই...

More Articles Like This