বেসরকারি হবে না ইসরো, জানালেন চেয়ারম্যান, কিন্তু…   

Must Read

ওয়েব ডেস্ক: ইসরো-র (ISRO) বেসরকারিকরণ হচ্ছে না, জানিয়ে দিলেন সংস্থার চেয়ারম্যান ডঃ ভি নারায়ণন (Dr V Narayanan)। ভারতের মহাকাশ গবেষণা সংস্থাকে বেসরকারি হাতে তুলে দেওয়া হবে, এ সংক্রান্ত জল্পনাকে উড়িয়ে দিলেন তিনি। এও জানালেন, ইসরো-র কর্মীদের আর দুশ্চিন্তায় ভোগার প্রয়োজন নেই, খুব শিগগিরই এই বিষয় নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

বেঙ্গালুরু স্পেস এক্সপো (Bengaluru Space Expo) নামক এক ইভেন্টে ইসরো প্রধান এই বিষয় নিয়ে একাধিক মন্তব্য করেন। কেন্দ্রীয় সরকার মহাকাশ গবেষণা সংস্থাকে বেসরকারি হাতে তুলে দিতে চায়, এমন এক গুঞ্জন নিয়ে চাপে পড়ে গিয়েছিলেন সংস্থার কর্মীদের একাংশ। এমনকী ইসরো-র এমপ্লয়ি অ্যাসোসিয়েশন এ নিয়ে স্পষ্টতা দাবি করে।

আরও পড়ুন: দিল্লিতে মেসবাড়ি ভেঙে মৃত ৭, গ্রেফতার

এদিন বেঙ্গালুরুর ওই অনুষ্ঠানে নারায়ণন জানান, মহাকাশ গবেষণায় সংস্কারের কাজ ছ’ বছর আগেই শুরু হয়েছে। সেই সংস্কার অনুযায়ী, স্পেস ইকো-সিস্টেমের শ্রীবৃদ্ধির জন্য বেসরকারি ক্ষেত্রের হাত ধরে চলতে হবে। তিনি আরও জানান, ভারতের স্পেস প্রোগ্রামগুলিতে অনেকদিন ধরেই বেসরকারি ক্ষেত্রের সাহায্য নেওয়া হচ্ছে এবং লঞ্চ ভেহিকল নির্মাণের জন্য শয়ে শয়ে বেসরকারি সংস্থার সাহায্য নেওয়া হচ্ছে।

নারায়ণন বলেন, “যখনই একটি পিএসএলভি এবং জিএসএলভি রকেট উৎক্ষেপণ হচ্ছে, ভাববেন না যে সমস্তটাই ইসরো করেছে। বাজেটের প্রায় ৮০ অর্থ লগ্নি করেছে বেসরকারি সংস্থাগুলো। প্রায় ৪৫০টি সংস্থা আমাদের সঙ্গে কাজ করছে।” তিনি আরও জানান, এই মুহূর্তে দেশের প্রতি বছরে ৫০টি লঞ্চ ভেহিকলের প্রয়োজন।

বেসরকারি সাহায্য নেওয়া হলেও খোদ ইসরোর বেসরকারিকরণ হচ্ছে না বলে জানিয়ে দিলেন নারায়ণন। তবে এ নিয়ে লিখিত স্পষ্টতা দেওয়ার প্রয়োজনীয়তা নেই বলেও সাফ জানিয়েছেন তিনি। ইসরো প্রধান জানান, এক-দুজন ব্যক্তি কিংবা সংগঠন চিঠি দিয়েছে বলেই লিখিত জবাবদিহি করা ঠিক হবে না। তাঁর কথায়, “আমাদের ২০,০০০ কর্মী রয়েছেন, তাঁদের সঙ্গে কথা বলা হবে।”

Latest News

আকাশে ৫০ হাজার ফুটের ছাই, থমকে গেল ইন্দোনেশিয়া! একদিনে বাতিল ১৫৫০-র বেশি উড়ান

ওয়েব ডেস্ক : আকাশে ঘন ছাইয়ের মেঘ। তারই জেরে একের পর এক উড়ান বাতিল, বিমানবন্দর বন্ধ, প্রকৃতির রোষে কার্যত...

More Articles Like This