প্রধান বিচারপতিকে আমন্ত্রণ ঘিরে পড়ুয়াদের আপত্তি, বেঙ্গালুরুর আইন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন বাতিল

Must Read

ওয়েব ডেস্ক : প্রধান বিচারপতি সূর্য কান্তকে (Chief Justice of India Surya Kant) সমাবর্তনে আমন্ত্রণ জানানো নিয়ে ফের বিতর্ক তৈরি হল। বেঙ্গালুরুর (Bengaluru) ন্যাশনাল ল স্কুল অফ ইন্ডিয়া ইউনিভার্সিটি বা NLSIU-তে আগামী ১২ সেপ্টেম্বর সমাবর্তনের আয়োজন হওয়ার কথা ছিল। অনুষ্ঠানে প্রধান বিচারপতিকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল।

এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পরই প্রতিবাদে সরব হন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও প্রাক্তনীদের একাংশ। জানা গিয়েছে, প্রায় ৭০০ জন পড়ুয়া ও প্রাক্তনী একযোগে আপত্তি জানান। তাঁদের দাবি ছিল, প্রধান বিচারপতির পাশাপাশি বার কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারপার্সন মনন কুমার মিশ্রকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্তও পুনর্বিবেচনা করতে হবে।

আরও খবর : ৩১ অগস্টের পর বন্ধ হবে রান্নার গ্যাস? LPG e-KYC নিয়ে বড় খবর, বাড়িতে বসেই কী ভাবে করবেন জেনে নিন…

প্রধান বিচারপতির একটি ‘ককরোচ’ মন্তব্যকে কেন্দ্র করে এর আগেও দেশের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবাদ দেখা গিয়েছিল। মুম্বইয়ের টাটা ইনস্টিটিউট অফ সোশাল সায়েন্সেসে প্রথম এই ধরনের বিক্ষোভ সামনে আসে। পরে হায়দরাবাদের ন্যাশনাল অ্যাকাডেমি অফ লিগাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইউনিভার্সিটির পড়ুয়ারাও প্রধান বিচারপতির বিরুদ্ধে আপত্তি জানান।

হায়দরাবাদের ঘটনার পর প্রতিবাদী পড়ুয়াদের আইনজীবী হিসেবে স্বীকৃতি না দেওয়ার হুঁশিয়ারি ঘিরে বার কাউন্সিলের সঙ্গে বিতর্ক আরও তীব্র হয়েছিল। যদিও পরে সেই নির্দেশিকা প্রত্যাহার করা হয়। এবার সেই বিতর্কের আঁচ পৌঁছল বেঙ্গালুরুর NLSIU-তে। শেষ পর্যন্ত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়ে দেয়, ১২ সেপ্টেম্বরের নির্ধারিত সমাবর্তন আপাতত হচ্ছে না। পরিবর্তে পড়ুয়াদের সরাসরি ডিগ্রি তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাংশের দাবি, সম্ভাব্য বিক্ষোভের আশঙ্কাও অনুষ্ঠান বাতিলের অন্যতম কারণ হতে পারে।

Latest News

প্যারাটিচার-সহ একাধিক কর্মীর বেতন বাড়ল, ১ নভেম্বর থেকে কার্যকর

ওয়েব ডেস্ক : পশ্চিমবঙ্গে প্যারাটিচার (Para Teacher Salary), শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটর, ম্যানেজমেন্ট কর্মী-সহ বিভিন্ন স্তরের কর্মীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত...

More Articles Like This