কঙ্গনার ‘বেডরুম’ কটাক্ষে রামদেবকে পাল্টা আক্রমণ, ‘বাদুড়ের মতো ঝুলছিলেন’ মন্তব্যে তুঙ্গে বিতর্ক

Must Read

ওয়েব ডেস্ক: কঙ্গনা রানাউত (Kangana Ranaut) এবং বাবা রামদেবের (Baba Ramdev) বাকযুদ্ধ ক্রমেই তীব্র হচ্ছে। নীট-কাণ্ডে পড়ুয়াদের নিয়ে কঙ্গনার বিতর্কিত মন্তব্যের পর থেকেই বিষয়টি নিয়ে সরব বিভিন্ন মহল। সেই আবহেই কঙ্গনার ব্যক্তিগত জীবন নিয়ে রামদেবের মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে শুরু হয়েছে সংঘাত।

প্রতিবেদন অনুযায়ী, এক সাক্ষাৎকারে রামদেব কঙ্গনার মানসিকতা, তাঁর শৈশব এবং যৌবন নিয়ে প্রশ্ন তোলেন। এমনকি কঙ্গনার বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণাত্মক মন্তব্য করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করার পরামর্শও দেন বলে দাবি করা হয়েছে। রামদেবের সেই মন্তব্যেই ক্ষুব্ধ হন কঙ্গনা।

আরও খবর : মধুবালার বায়োপিকে সারা অর্জুন! সেপ্টেম্বরে শুরু হবে শুটিং

পাল্টা জবাব দিতে গিয়ে রামদেবকে নিশানা করেন অভিনেত্রী-সাংসদ। তাঁর বক্তব্য, তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে রামদেবের এত আগ্রহের কারণ কী? কটাক্ষের সুরে কঙ্গনা প্রশ্ন করেন, তিনি কি তাঁর শোওয়ার ঘরে বাদুড়ের মতো ঝুলে ছিলেন যে তাঁর ব্যক্তিগত জীবন সম্পর্কে এত কিছু জানেন!

শুধু ব্যক্তিগত মন্তব্যেই থামেননি কঙ্গনা। রামদেবের ব্যবসায়িক কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর দাবি, এক সময়ে যোগ এবং আয়ুর্বেদের আদর্শের সঙ্গে যুক্ত থাকা রামদেব এখন ব্যবসার দিকে অনেক বেশি ঝুঁকেছেন। পতঞ্জলির ব্যবসা এবং পোশাক-সহ বিভিন্ন পণ্যের বাণিজ্য নিয়েও কটাক্ষ করেন কঙ্গনা। তাঁর বক্তব্য, ব্যবসা করা অপরাধ নয়, কিন্তু ব্যবসার পাশাপাশি সাধুর পরিচয় ধরে রাখার বিষয়টি নিয়েই তাঁর আপত্তি।

তবে কঙ্গনার পাল্টা আক্রমণের পরেও বিতর্ক আরও বাড়াতে চান না রামদেব। সংবাদমাধ্যমের সামনে তিনি জানান, এই প্রসঙ্গে আর কোনও মন্তব্য করতে আগ্রহী নন। দেশের প্রতি তাঁর অবদান এবং তাঁর পরিচয় সম্পর্কে মানুষ অবগত বলেও মন্তব্য করেন তিনি। ফলে কঙ্গনা-রামদেবের এই বাকযুদ্ধ আপাতত থামার ইঙ্গিত দিলেও, দুই পক্ষের মন্তব্য ঘিরে বিতর্ক যে এখনও যথেষ্ট উত্তপ্ত, তা স্পষ্ট।

Latest News

পুজোর আগেই ভোটের দামামা, ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন

ওয়েব ডেস্ক : পুজোর আগেই রাজ্যে ফের ভোটের (Vote) হাওয়া। সোমবার নন্দীগ্রাম (Nandigram) ও রেজিনগর (Rejinagar) বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের...

More Articles Like This