এবার রাখিতেই বাঁকুড়ার পর্যটন, টেরাকোটায় মুকুটমণিপুর-বিষ্ণুপুরের ছবি

Must Read

বাঁকুড়া : রাখির (Rakhi) মাধ্যমে ফুটে উঠল বাঁকুড়ার হস্তশিল্প ও পর্যটনের মেলবন্ধন। পর্যটন ও হস্তশিল্পের জন্য পরিচিত এই জেলার প্রাচীন শিল্প টেরাকোটা। এবার সেই টেরাকোটাকেই ব্যবহার করে রাখির মধ্যে তুলে ধরা হয়েছে বাঁকুড়ার (Bankura) বিভিন্ন ঐতিহাসিক ও পর্যটনকেন্দ্র। অভিনব এই উদ্যোগে রাখির মাধ্যমে জেলার শিল্প, সংস্কৃতি ও ইতিহাসকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে।

টেরাকোটার (Terracotta ) তৈরি রাখিতে ফুটে উঠেছে প্রকৃতির রানী মুকুটমণিপুরের ছবি। পাশাপাশি জায়গা পেয়েছে মন্দিরনগরী বিষ্ণুপুরের বিখ্যাত টেরাকোটার মন্দির এবং জয়পুরের ঐতিহাসিক গোকুলচাঁদ মন্দির। ফলে একটি রাখির মধ্যেই বাঁকুড়ার ইতিহাস, ঐতিহ্য, শিল্পকলা এবং পর্যটনের নানা দিক তুলে ধরা হয়েছে।

আরও খবর : বারুইপুরে বিজেপি কর্মী খুনে গ্রেফতার ৪

বাঁকুড়ার (Bankura) তালডাংরার বিধায়ক সৌভিক পাত্রের উদ্যোগে এই বিশেষ রাখি তৈরি করা হয়েছে। রাখিবন্ধন উৎসবে মানুষের হাতে এই রাখি তুলে দেওয়ার মাধ্যমে জেলার শিল্প ও পর্যটনকে আরও বেশি করে প্রচারের পরিকল্পনা নেওয়া হয়েছে। উদ্যোগের সঙ্গে যুক্ত শিল্পীরা টেরাকোটার মাধ্যমে বাঁকুড়ার পরিচিত স্থানগুলিকে রাখির নকশায় ফুটিয়ে তুলেছেন।

বিধায়ক সৌভিক পাত্র জানিয়েছেন, হস্তশিল্প এবং পর্যটনকে একসঙ্গে তুলে ধরাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। অন্যদিকে, শিল্পী বিকাশ কুম্ভকারের হাতে টেরাকোটার রাখিতে ফুটে উঠেছে বাঁকুড়ার পরিচিত ঐতিহ্য। রাখির মাধ্যমে জেলার সংস্কৃতি, ইতিহাস ও পর্যটন মানুষের কাছে পৌঁছে দেওয়ার এই অভিনব উদ্যোগকে ঘিরে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে।

Latest News

ইঞ্জিনে গোলমাল, মাঝআকাশে বিপদ! ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে জরুরি অবতরণ মালয়েশিয়া এয়ারলাইন্সের

ওয়েব ডেস্ক : মাঝআকাশে ইঞ্জিনে সমস্যা। ১৮৬ জন যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ করতে হল মালয়েশিয়া এয়ারলাইন্সের (Malaysia Airlines) একটি...

More Articles Like This