দুই তৃণমূলকে একসঙ্গে মেলানোর উদ্যোগ হাইকোর্টের, প্রস্তাবে রাজি নয় কোনও পক্ষই

Must Read

ওয়েব ডেস্ক : কালীঘাট তৃণমূল (Kalighat TMC) এবং ঋতব্রত তৃণমূলকে (Ritabrata TMC) একসঙ্গে আনার উদ্যোগ নিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। দুই গোষ্ঠীর তৃণমূল ছাত্র পরিষদকে একসঙ্গে প্রতিষ্ঠা দিবস পালনের প্রস্তাব দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। বিচারপতির প্রস্তাব অনুযায়ী, দুই পক্ষ একসঙ্গে সভা করলে মেয়ো রোডে অনুষ্ঠানের অনুমতি দেওয়া হতে পারে। এমনকি একসঙ্গে সভা করতে রাজি হলে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ১০ হাজার মানুষের সমাগমের অনুমোদন দেওয়ার কথাও জানান বিচারপতি।

তবে আদালতের এই প্রস্তাবে রাজি হয়নি কালীঘাট তৃণমূল কিংবা ঋতব্রত তৃণমূলের কোনও পক্ষই। দুই পক্ষের অবস্থান স্পষ্ট হওয়ার পর বিচারপতি পর্যবেক্ষণ করেন, তাঁরা একসঙ্গে সভা করতে রাজি না হলে মেয়ো রোডে কাউকেই সভা করার অনুমতি দেওয়া হবে না। ফলে দুই গোষ্ঠীর পৃথক কর্মসূচি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আরও খবর : যাদবপুরে ১৯-২০ অগস্টের ঘটনায় অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি, ২৭ তারিখ প্রথম বৈঠক

আদালতের নির্দেশ অনুযায়ী, কালীঘাট তৃণমূল ছাত্র পরিষদ একুশে জুলাইয়ের ধাঁচে ক্যাথিড্রাল চার্চের বিপরীতে সভা করবে। সভার সময় রাস্তার এক ধার যান চলাচলের জন্য খোলা রাখতে হবে। অন্যদিকে, ঋতব্রত তৃণমূল ছাত্র পরিষদকে রানী রাসমণি রোডে সভা করার নির্দেশ দেওয়া হয়েছে। দুই সভাতেই সর্বাধিক ১৫০০ জন করে জমায়েত হতে পারবেন।

আদালত আরও জানিয়েছে, আগামীকালের মধ্যে দুই সংগঠনের আয়োজকদের প্রতিনিধিদের নাম পুলিশের কাছে জমা দিতে হবে। আদালতের নির্দেশ অনুযায়ী কোনও সভাতেই ১৫০০-র বেশি মানুষের সমাগম করা যাবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। ফলে দুই গোষ্ঠীর পৃথক কর্মসূচি ঘিরে প্রশাসনের নজর এখন আরও বাড়ল।

Latest News

ইঞ্জিনে গোলমাল, মাঝআকাশে বিপদ! ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে জরুরি অবতরণ মালয়েশিয়া এয়ারলাইন্সের

ওয়েব ডেস্ক : মাঝআকাশে ইঞ্জিনে সমস্যা। ১৮৬ জন যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ করতে হল মালয়েশিয়া এয়ারলাইন্সের (Malaysia Airlines) একটি...

More Articles Like This