বারুইপুরে বিজেপি কর্মী খুনে গ্রেফতার ৪

Must Read

ওয়েব ডেস্ক : রাজ্যের ক্ষমতায় আসার তিন মাসের মধ্যেই বিজেপির (BJP) অন্দরে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বারুইপুরে (Baruipur) দলের আদি ও সক্রিয় কর্মী বাপি প্রামাণিক খুনের ঘটনায় বিজেপিরই চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন সুজন মণ্ডল, কৃষ্ণ মণ্ডল, কনক মণ্ডল ও অনিল নাইয়া। সোমবার রাতভর তল্লাশি চালিয়ে উত্তর ট্যাঙ্গারবেড়িয়া এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার ধৃতদের বারুইপুর আদালতে পেশ করার কথা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত বাপির পরিবারের অভিযোগের ভিত্তিতেই সুজন মণ্ডল-সহ চারজনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। পরিবারের দাবি, সুজন মণ্ডল পরিকল্পনা করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে বাপিকে খুনের ছক কষেছিলেন। অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন বারুইপুর জেলা পুলিশের আধিকারিকরা। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের সময় তাঁদের বয়ানে অসংগতি ধরা পড়ে। এরপরই চারজনকে গ্রেফতার করা হয়।

আরও খবর : লিলুয়ায় বাগেশ্বর বাবার অনুষ্ঠানের প্রস্তুতি তুঙ্গে, হাজির থাকার কথা মুখ্যমন্ত্রীর

রবিবার রাতে উত্তর ট্যাঙ্গারবেড়িয়ায় নৃশংসভাবে খুন হন বাপি প্রামাণিক। পরিবার ও স্থানীয় সূত্রের খবর, বাপি দীর্ঘদিন ধরেই বিজেপির (BJP) সক্রিয় কর্মী ছিলেন। তৃণমূলের ‘অত্যাচারের’ কারণে গত কয়েক বছরে তাঁকে বেশিরভাগ সময় ঘরছাড়া থাকতে হয়েছিল বলে পরিবারের দাবি। বিজেপি ক্ষমতায় আসার পর বাড়িতে ফিরে সম্প্রতি এলাকায় একটি দোকানও খুলেছিলেন তিনি। অভিযোগ, রবিবার রাতে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তাঁকে খুন করা হয়।

এই ঘটনায় মূল চক্রী হিসেবে সুজন মণ্ডলের নাম সামনে আসে। তবে বিজেপির প্রাক্তন জেলা সভাপতির বক্তব্য, সুজন মণ্ডল বর্তমানে দলের কেউ নন এবং তাঁকে আগেই সাসপেন্ড করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিজেপি কর্মীর খুনের ঘটনায় তদন্তে নেমে একাধিক সূত্র ধরে তল্লাশি শুরু করে পুলিশ। তদন্তের অগ্রগতির ভিত্তিতেই চারজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। খুনের ঘটনার নেপথ্যে ব্যক্তিগত বিবাদ, রাজনৈতিক দ্বন্দ্ব নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে বারুইপুর থানার পুলিশ। ঘটনার দিন কী পরিস্থিতিতে ওই বিজেপি কর্মীর মৃত্যু হয়েছিল এবং অভিযুক্তদের প্রত্যেকের ভূমিকা কী ছিল তা নিয়েও তদন্ত চলছে।

Latest News

ইঞ্জিনে গোলমাল, মাঝআকাশে বিপদ! ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে জরুরি অবতরণ মালয়েশিয়া এয়ারলাইন্সের

ওয়েব ডেস্ক : মাঝআকাশে ইঞ্জিনে সমস্যা। ১৮৬ জন যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ করতে হল মালয়েশিয়া এয়ারলাইন্সের (Malaysia Airlines) একটি...

More Articles Like This