ভারতে ৬টি নতুন ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আনছে কিয়া!

Must Read

ওয়েব ডেস্ক : ভারতের (India) গাড়ির বাজারে নিজেদের জায়গা আরও শক্ত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা সামনে আনল দক্ষিণ কোরিয়ার গাড়ি প্রস্তুতকারক সংস্থা কিয়া (Kia)। সংস্থার তরফে ভারতের জন্য বৈদ্যুতিক গাড়ির পরিসর বাড়ানোর কথা জানানো হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, আগামী কয়েক বছরে হাইব্রিড ও বৈদ্যুতিক প্রযুক্তির একাধিক নতুন মডেল ভারতীয় বাজারে আনা হবে।

এই পরিকল্পনার শুরুতেই রয়েছে সোরেণ্টো ও কার্নিভালের হাইব্রিড সংস্করণ। ২০২৬ সালের মধ্যেই এই দুই মডেলের হাইব্রিড সংস্করণ ভারতীয় বাজারে আনার কথা জানিয়েছে কিয়া (Kia)। এর পর জনপ্রিয় সেলটসেও হাইব্রিড প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনা রয়েছে। সংস্থার সামগ্রিক রোডম্যাপ অনুযায়ী, ২০২৭ সাল থেকে ভারতের গুরুত্বপূর্ণ মডেলগুলিতে ধাপে ধাপে হাইব্রিড প্রযুক্তি ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।

আরও খবর : ৫৪২৫ এমএএইচ ব্যাটারি, নতুন চিপ, বদলাচ্ছে ক্যামেরাও! আইফোন ১৮ প্রো ম্যাক্সে বড় চমকের ইঙ্গিত

কিয়ার পরিকল্পনা শুধু মাঝারি বা বড় গাড়ির (Car) মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। পরবর্তী প্রজন্মের সোনেট এবং কারেন্স ক্লাভিসেও হাইব্রিড প্রযুক্তি আনার কথা নিশ্চিত করেছে সংস্থা। নতুন প্রজন্মের সোনেট ২০২৭ সালের দিকে বাজারে আসতে পারে এবং পরবর্তী সময়ে তার হাইব্রিড সংস্করণ যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। একইভাবে পরবর্তী প্রজন্মের কারেন্স ক্লাভিসেও হাইব্রিড প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

এর পাশাপাশি ভারতের জন্য নতুন বৈদ্যুতিক গাড়ি তৈরির পরিকল্পনাও রয়েছে কিয়ার। সংস্থার ঘোষণা অনুযায়ী, একটি নতুন বি-সেগমেন্ট বৈদ্যুতিক গাড়ি স্থানীয়ভাবে তৈরি করা হবে। এই মডেলটি ভারতের বাজারের কথা মাথায় রেখেই তৈরি হওয়ার কথা।

Latest News

শেলটনের অবিশ্বাস্য জয়, ইউএস ওপেন থেকে বিদায় আলকারাজের

ওয়েব ডেস্ক: ইউএস ওপেনে (US Open 2026) সবথেকে বড় অঘটন হয়ে গেল। খেতাব জেতার এক নম্বর দাবিদার কার্লোস আলকারাজ...

More Articles Like This