অসুস্থ মিঠুন চক্রবর্তী, হাসপাতালে ‘মহাগুরু’কে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Must Read

ওয়েব ডেস্ক : অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার হয়েছে। শুক্রবার সকালে অভিনেতার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সঙ্গে ছিলেন যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়-সহ অন্যান্যরা।

হাসপাতালে গিয়ে মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। চিকিৎসকদের সঙ্গেও কথা বলে অভিনেতার শারীরিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য নেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, ‘মহাগুরু’র অস্ত্রোপচার সফল হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে এবং চিকিৎসকদের নজরদারিতে রয়েছেন তিনি।

আরও খবর : পুজোর আগেই চালু ‘যুবশক্তি’ পোর্টাল! কবে মিলবে ৩ হাজার টাকার বেকারভাতা, কারা পাবেন সুবিধা?

প্রসঙ্গত, কয়েক বছর আগে তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিজেপিতে যোগ দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। এরপর থেকে রাজনীতির ময়দানেও সক্রিয় থেকেছেন তিনি। বয়সের কথা না ভেবে নির্বাচনী প্রচার, রোড শো-সহ একাধিক কর্মসূচিতে অংশ নিয়েছেন অভিনেতা। শারীরিক সমস্যার মধ্যেও প্রচার চালিয়ে গিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর শুভেন্দু অধিকারী নিউটাউনে মিঠুন চক্রবর্তীর বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। এবার অভিনেতার অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে পৌঁছে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী। চিকিৎসকদের আশা, দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরবেন মিঠুন চক্রবর্তী।

Latest News

জনস্বার্থ মামলা নিয়ে হাইকোর্টের ক্ষোভ, পর্যাপ্ত তথ্য না থাকলে ১০ লক্ষ টাকা জরিমানার হুঁশিয়ারি

ওয়েব ডেস্ক : গুচ্ছ গুচ্ছ জনস্বার্থ মামলা (PIL) দায়ের হওয়ায় ক্ষোভ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বুধবার...

More Articles Like This