28.5 C
Kolkata

সামাদের এক গোলেই বাজিমাত! কলকাতা ডার্বিতে ইস্টবেঙ্গলকে হারাল মোহনবাগান

Must Read

ওয়েব ডেস্ক : নতুন মরসুমের প্রথম কলকাতা ডার্বিতে জয় পেল মোহনবাগান (Mohun Bagan)। শনিবার যুবভারতীতে (Salt Lake Stadium) ডুরান্ড কাপের (Durand Cup) ম্যাচে সাহাল আব্দুল সামাদের (Abdul Samad) একমাত্র গোলে ১-০ ব্যবধানে ইস্টবেঙ্গলকে (East Bengal) হারাল সবুজ-মেরুন শিবির।

ম্যাচের একমাত্র গোলটি আসে দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে। মাঝমাঠে ইস্টবেঙ্গলের (East Bengal) ভুল পাস থেকে আক্রমণ গড়ে তোলে মোহনবাগান। মনবীর সিংয়ের বাড়ানো বল থেকে সহজ সুযোগ পান আব্দুল সামাদ। ফাঁকা জায়গা থেকে নির্ভুল শটে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। শেষ পর্যন্ত সেই গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

আরও খবর :  বিশ্বকাপ ফাইনাল নিয়ে মুখ খুললেন পারেদেস, গড়াপেটার জল্পনায় কী বললেন আর্জেন্টিনা তারকা?

পুরো ম্যাচে মোহনবাগান তুলনামূলকভাবে বেশি সংগঠিত ফুটবল খেললেও দুই দলের পারফরম্যান্সেই ছিল অসংখ্য ভুল পাস, বোঝাপড়ার অভাব এবং ফিটনেসের ঘাটতি। প্রথমার্ধে ইস্টবেঙ্গল কার্যত আক্রমণ গড়তেই পারেনি। বিরতির পর মহম্মদ রশিদ মাঠে নামার পর কিছুটা আক্রমণাত্মক ফুটবল দেখা গেলেও একাধিক সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় লাল-হলুদ শিবির।

মোহনবাগানকে (Mohun Bagan) তুলনায় ভাল দেখালেও দু’দলের খেলাতেই প্রস্তুতির অভাব স্পষ্ট। দু’দলেরই প্রস্তুতি শুরু হয়েছে কয়েক দিন আগে। সেই কারণেই প্রথম একাদশে কোনও বিদেশিকে রাখেননি দুই কোচ। ম্যাচের দ্বিতীয়ার্ধে কয়েকজন বিদেশি ফুটবলার মাঠে নামলেও তাঁরা খেলার গতিপ্রকৃতি খুব একটা বদলাতে পারেননি। প্রাক-মরসুম প্রস্তুতির স্বল্প সময়ের প্রভাব ফুটবলারদের পারফরম্যান্সে স্পষ্ট ছিল।এদিকে যুবভারতীর মাঠের অবস্থাও দুই দলের ফুটবলারদের সমস্যায় ফেলেছে। ফলে মরসুমের প্রথম ডার্বিতে জয় পেলেও, মাঠের ফুটবল প্রত্যাশা পূরণ করতে পারেনি।

ডার্বি জিতলেও ফুটবলের মান নিয়ে প্রশ্ন থেকেই গেল। সামাদের গোলে মরসুমের প্রথম লড়াই জিতল মোহনবাগান, তবে প্রস্তুতির অভাব ও নিষ্প্রভ পারফরম্যান্সে হতাশ সমর্থকরা।

Latest News

More Articles Like This