27.5 C
Kolkata

দীপাবলিতে মার্কিন মুলুকের ক্যালিফোর্নিয়ায় মিলবে না ছুটি!

Must Read

ওয়েব ডেস্ক: দীপাবলিতে (Diwali) সরকারি ছুটির স্বীকৃতি দেওয়া নিয়ে নতুন বিতর্কের মুখে ক্যালিফোর্নিয়া (California)। মার্কিন যুক্তরাষ্ট্রের ওই অঙ্গরাজ্যের একটি আদালত দিওয়ালি-সংক্রান্ত আইনের গুরুত্বপূর্ণ অংশ বাতিল করেছে। ফলে গত বছর চালু হওয়া আইনের কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিষয়টি সামনে আসতেই প্রতিক্রিয়া দিয়েছে হিন্দু আমেরিকান ফাউন্ডেশন ।

২০২৫ সালের অক্টোবরে গভর্নর গ্যাভিন নিউসামের সইয়ের পর ক্যালিফোর্নিয়ায় দীপাবলিকে সরকারি ছুটির স্বীকৃতি দেওয়া হয়েছিল। তবে সেই আইন অনুযায়ী দীপাবলি সবার জন্য বাধ্যতামূলক বেতন-সহ ছুটি ছিল না। বরং যোগ্য সরকারি কর্মীরা বেতন-সহ ছুটি নেওয়ার সুযোগ পেতেন। পাশাপাশি সরকারি স্কুল ও কমিউনিটি কলেজগুলিকে প্রয়োজন অনুযায়ী ছুটি ঘোষণা করার স্বাধীনতাও দেওয়া হয়েছিল।

আরও খবর : লন্ডনের পাঁচতারা হোটেলে সৌদি রাজপুত্রের মৃত্যু, তদন্তে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

সম্প্রতি ক্যালিফোর্নিয়ার একটি আদালত (Court) আইনের ধর্মীয় ব্যাখ্যা-সংক্রান্ত অংশে আপত্তি জানিয়ে তার গুরুত্বপূর্ণ কয়েকটি ধারা বাতিল করেছে। যদিও দীপাবলি উদযাপন বা সরকারি কর্মীদের ছুটির মূল উদ্দেশ্য নিয়ে আদালত কোনও মন্তব্য করেনি। আদালতের এই সিদ্ধান্তের ফলে আইনটির ভবিষ্যৎ কার্যকারিতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

রায়ের পর হিন্দু আমেরিকান ফাউন্ডেশন জানিয়েছে, তারা মামলার অগ্রগতি পর্যবেক্ষণ করছে এবং ক্যালিফোর্নিয়ায় হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় ও সাংস্কৃতিক অধিকার রক্ষায় আইনি লড়াই চালিয়ে যাবে।

Latest News

২০৩০ বিশ্বকাপ ফাইনাল কোথায়? স্পেন-মরক্কোর টানাপোড়েনে বাড়ছে জল্পনা

ওয়েব ডেস্ক: ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপ (2030 FIFA World Cup) শুরু হতে এখনও চার বছর বাকি। তবে তার আগেই...

More Articles Like This