হিমাচলে ভয়াবহ ভূমিধস,মৃত্যু অন্তত ১৩ জনের

Must Read

ওয়েব ডেস্ক: হিমাচল প্রদেশের (Himachal pradesh) লাহুল-স্পিতি জেলায় ভয়াবহ ভূমিধসে (Landslide) অন্তত ১৩ জনের মৃত্যু হল। শুক্রবার উদয়পুর-কিলার সড়কের কাহু-দু নালার কাছে পাহাড়ের বিশাল অংশ ধসে পড়ে একটি টাটা সুমো গাড়ির উপর। মুহূর্তের মধ্যে গাড়িটি পাথর ও ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যায়। দুর্ঘটনার সময় গাড়িটি কুলু থেকে পাঙ্গির দিকে যাচ্ছিল।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গাড়িটিতে ১০ থেকে ১২ জন যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে মনে করা হয়েছিল। দুর্ঘটনার খবর পেয়ে টিন্ডি থানার পুলিশ, স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ধ্বংসস্তূপের নীচ থেকে এক আহত যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা চলছে।

আরও খবর : ‘এভাবে দিনের পর দিন চলতে পারে না’, নিট নিয়ে কড়া সুপ্রিম কোর্ট

জানা গিয়েছে, আগের দিন একই এলাকায় ভূমিধসের কারণে উদয়পুর-কিলার সড়ক বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই কারণে যাত্রীরা টিন্ডি এলাকায় আটকে ছিলেন। শুক্রবার রাস্তা চালু হওয়ার পর তাঁরা যাত্রা শুরু করেন। কিন্তু কিছু দূর এগোতেই পাহাড়ের একাংশ আচমকাই ভেঙে পড়ে এবং গাড়িটি ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যায়।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার অভিযান চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুরো পরিস্থিতির উপর নজর রাখছে জেলা প্রশাসন।

Latest News

ইঞ্জিনে গোলমাল, মাঝআকাশে বিপদ! ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে জরুরি অবতরণ মালয়েশিয়া এয়ারলাইন্সের

ওয়েব ডেস্ক : মাঝআকাশে ইঞ্জিনে সমস্যা। ১৮৬ জন যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ করতে হল মালয়েশিয়া এয়ারলাইন্সের (Malaysia Airlines) একটি...

More Articles Like This