28.6 C
Kolkata

ফিফা নয়, বিশ্বকাপের সেরা ফুটবলার মেসিই! রদ্রির বদলে মেসিকে বেছে বিতর্ক উসকে দিল IFFHS

Must Read

ওয়েব ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপে গোল্ডেন বল জিতেছিলেন স্পেন অধিনায়ক রদ্রি। তবে সেই সিদ্ধান্তের সঙ্গে একমত নয় ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিকস (IFFHS)। সংস্থাটি নিজেদের মূল্যায়নে লিওনেল মেসিকেই (Lionel Messi) টুর্নামেন্টের সেরা ফুটবলার হিসেবে ঘোষণা করেছে। তাদের দাবি, আবেগ বা খ্যাতি নয়, শুধুমাত্র পারফরম্যান্সের পরিসংখ্যান বিচার করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্বকাপে আর্জেন্টিনা শিরোপা ধরে রাখতে না পারলেও দুর্দান্ত ছন্দে ছিলেন মেসি। পুরো টুর্নামেন্টে ৮টি গোল এবং ৪টি অ্যাসিস্ট করেন তিনি। গোলদাতা এবং সর্বাধিক অ্যাসিস্টদাতার তালিকায় দ্বিতীয় স্থানে শেষ করেন আর্জেন্টাইন অধিনায়ক। তাঁর নেতৃত্বেই টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে ওঠে আর্জেন্টিনা।

আরও খবর : ভারতে অ্যাশেজ আয়োজনের ভাবনা! বড় ইঙ্গিত ক্রিকেট অস্ট্রেলিয়ার

IFFHS এক বিবৃতিতে জানিয়েছে, তাদের বিশেষজ্ঞ প্যানেল সম্পূর্ণ পরিসংখ্যানের ভিত্তিতে মূল্যায়ন করেছে। সংস্থার বক্তব্য, লিওনেল মেসিই (Lionel Messi) বিশ্বকাপের সেরা ফুটবলার। এই সিদ্ধান্ত কোনও আবেগ বা জনপ্রিয়তার কারণে নয়, বরং মাঠের পারফরম্যান্সই তার প্রমাণ।

২০২৬ বিশ্বকাপে আরও একাধিক নজির গড়েছেন মেসি। বিশ্বকাপ ইতিহাসে সর্বাধিক অ্যাসিস্ট, সর্বাধিক গোলে অবদান, সফল ড্রিবল, সুযোগ তৈরি এবং নকআউট পর্বে গোলে অবদানের রেকর্ড আরও সমৃদ্ধ করেছেন তিনি। পাশাপাশি বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ১৭টি ভিন্ন দেশের বিরুদ্ধে গোল করার কীর্তিও গড়েছেন আর্জেন্টাইন মহাতারকা। যদিও IFFHS-এর এই স্বীকৃতিতে ফিফার সরকারি রেকর্ডে কোনও পরিবর্তন হবে না, তবু গোল্ডেন বল নিয়ে বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে এই সিদ্ধান্ত।

 

Latest News

ধর্মতলায় বিক্ষোভ ঘিরে উত্তেজনা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, জুতো-বোতল ছোড়ার অভিযোগ

ওয়েব ডেস্ক: শুক্রবার বিকেলে শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) পদত্যাগের দাবিতে মিছিল করে একাধিক ছাত্র...

More Articles Like This