২১ জুলাইয়ের সমাবেশ ঘিরে কলকাতা পুলিশের নিষেধাজ্ঞা! চ্যালেঞ্জ করে আদালতে তৃণমূল

Must Read

ওয়েব ডেস্ক : ২১ জুলাইয়ের ‘শহিদ দিবস’ সমাবেশকে কেন্দ্র করে কলকাতা পুলিশের (Police) জারি করা নিষেধাজ্ঞার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (TMC)। দলের তরফে সাংসদ ডেরেক ও’ব্রায়েন এই মামলা দায়ের করেছেন। পুলিশের জারি করা বিজ্ঞপ্তি বাতিল করে পূর্ব নির্ধারিত কর্মসূচি আয়োজনের অনুমতি দেওয়ার আবেদন জানানো হয়েছে আদালতে।

মামলায় বলা হয়েছে, ২ জুলাই থেকে ৩০ আগস্ট পর্যন্ত ভিক্টোরিয়া হাউস ও এসপ্ল্যানেড চত্বরে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস)-এর ১৬৩ ধারায় জনসমাগমে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে প্রতি বছরের মতো ২১ জুলাইয়ের শহিদ দিবসের সমাবেশ আয়োজন করা কার্যত অসম্ভব হয়ে পড়ছে বলে দাবি করেছে তৃণমূল (TMC)। ১৯৯৩ সালের ২১ জুলাই নিহত ১৩ জনের স্মরণে প্রতিবছর এই কর্মসূচির আয়োজন করা হয়।

আরও খবর : এক মাসেই রাজস্বে হাজার কোটির উত্থান! দুর্নীতি রুখেই কোষাগার ভরার দাবি শুভেন্দু সরকারের

আবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ২৭ জুন সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল। পরে ৩০ জুন ও ১ জুলাই পুলিশ প্রশাসনের কাছে বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয়। এমনকি বিকল্প হিসেবে ডোরিনা ক্রসিংয়ে কর্মসূচি আয়োজনের প্রস্তাবও দেওয়া হয়েছিল। কিন্তু সেই বিষয়ে পুলিশ (Police) কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি বলে অভিযোগ করা হয়েছে।

তৃণমূলের দাবি, জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কার সুনির্দিষ্ট কারণ প্রকাশ না করেই শুধুমাত্র গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এতে সংবিধানের ১৪, ১৯ এবং ২১ নম্বর অনুচ্ছেদে স্বীকৃত মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে বলে দাবি করে আদালতের কাছে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি বাতিলের আবেদন জানিয়েছে শাসকদল।

দেখুন অন্য খবর :

Latest News

বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল! বাংলাদেশে অশান্তির আবহ, আটক ৫১৫

ওয়েব ডেস্ক : বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং ঝটিকা মিছিলের ঘটনায় উত্তপ্ত বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি। জানা যাচ্ছে , ঢাকা-সহ...

More Articles Like This