28 C
Kolkata

কলকাতায় ঝটিকা সফরে আচমকা প্রসেনজিতের বাড়িতে শাহ, কেন?

Must Read

কলকাতা: কলকাতায় ঝটিকা সফরে এসে টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) বাড়িতে পৌঁছে রাজনৈতিক মহলে নতুন জল্পনার জন্ম দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সোমবার বিকেলে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে শহরে আসেন তিনি। সেই কর্মসূচির মাঝেই আচমকা প্রসেনজিতের বাড়িতে তাঁর উপস্থিতি ঘিরে শুরু হয়েছে নানা রাজনৈতিক আলোচনা।

অমিত শাহের সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক এবং বিজেপি নেত্রী তথা অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়। সৌজন্য সাক্ষাৎ নাকি রাজনৈতিক বার্তা- তা নিয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। তবে এই সাক্ষাৎকে ঘিরে অভিনেতার বিজেপিতে যোগদান কিংবা ভবিষ্যতে রাজ্যসভায় পাঠানোর সম্ভাবনা নিয়ে জল্পনা আরও জোরদার হয়েছে।

আরও পড়ুন: কলকাতায় ঝটিকা সফরে আচমকা প্রসেনজিতের বাড়িতে শাহ, কেন?

প্রসঙ্গত, সোমবারই রাজ্যসভার তিনটি শূন্য আসনের নির্বাচনের দিন ঘোষণা হয়েছে। আগামী ২৪ জুলাই ভোট হওয়ার কথা। রাজনৈতিক মহলের একাংশের মতে, নতুন সমীকরণে বিজেপি ওই আসনগুলির মধ্যে কোনও একটিতে পরিচিত মুখকে প্রার্থী করতে পারে। সেই আবহেই প্রসেনজিতের সঙ্গে অমিত শাহের বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

যদিও এর আগেও বিজেপির শীর্ষ নেতা সুকান্ত মজুমদার ও শমীক ভট্টাচার্য একাধিকবার প্রসেনজিতের বাড়িতে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন। পদ্মশ্রী সম্মান পাওয়ার পর থেকেই অভিনেতার সঙ্গে গেরুয়া শিবিরের যোগাযোগ নিয়ে নানা জল্পনা তৈরি হয়। তবে সেই সময় উভয় পক্ষই বিষয়টিকে নিছক সৌজন্য সাক্ষাৎ বলেই ব্যাখ্যা করেছিলেন।

সূত্রের খবর, এ দিনের বৈঠক দীর্ঘস্থায়ী হয়নি। অভিনেতার বাড়ি থেকে বেরিয়ে অমিত শাহ সরাসরি বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীর মূল অনুষ্ঠানে যোগ দেন। বৈঠকে ঠিক কী আলোচনা হয়েছে, সে বিষয়ে এখনও কোনও পক্ষই আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি।

Latest News

১১৬ বছরে ৩,৫৫০ সিঁড়ি ভেঙে তিরুপতিতে গেলেন বৃদ্ধা

ওয়েব ডেস্ক : অদম্য ভক্তি ও মানসিক শক্তির নজির গড়লেন ১১৬ বছরের নবনীথাম্মা (Navaneethamma)। বয়সের ভারকে উপেক্ষা করে পরিবারের...

More Articles Like This