41.3 C
Kolkata

মহরমের ডিজে বাজানোয় নিষেধাজ্ঞা! নতুন মিছিলের অনুমতিও মিলবে না

Must Read

কলকাতা: মহরমের (Muharram) কোনও নতুন শোভাযাত্রার অনুমতি দেওয়া হবে না। ২৬ জুন মহরম উপলক্ষে কলকাতায় নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কড়া নির্দেশিকা জারি করেছে লালবাজার (Lalbazar)। শহরের সমস্ত থানাকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এবার কোনও নতুন শোভাযাত্রার অনুমতি দেওয়া হবে না। একই সঙ্গে মিছিলে ডিজে বাজানো, উস্কানিমূলক বার্তা প্রচার এবং অস্ত্র প্রদর্শনের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকছে।সম্প্রীতি যাতে বজায় থাকে, সেদিকে দিতে হবে নজর। মঙ্গলবার প্রত্যেক থানাকে এমনই নির্দেশ দিল লালবাজার।

আগামী শুক্রবার কলকাতা-সহ সারা রাজ‌্যজুড়ে পালিত হবে মহরম। এদিন প্রত্যেক থানার আধিকারিকদের সঙ্গে সংশ্লিষ্ট থানার ডিসি পদমর্যাদার আধিকারিকরা বৈঠক করেন।লালবাজার সূত্রে খবর, মহরমের শোভাযাত্রাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনওভাবে বিঘ্নিত না হয়, তার জন্য সংশ্লিষ্ট ডিসি পদমর্যাদার আধিকারিকদের উপস্থিতিতে থানাগুলির সঙ্গে বৈঠক হয়েছে। সেখানেই একাধিক নির্দেশিকা জানিয়ে দেওয়া হয়েছে।নতুন কোনও শোভাযাত্রার অনুমতিও দেওয়া যাবে না। বহু বছর ধরে যে শোভাযাত্রাগুলি বের হয়, সেগুলিকেই শুধু অনুমতি দেওয়া হবে। কোনও শোভাযাত্রায় কোনও ধরনের অস্ত্র প্রদর্শন করা যাবে না। পুলিশের নির্দেশ, কোনও শোভাযাত্রায় তাজিয়ার উচ্চতা যেন অতিরিক্ত না হয়। রাস্তায় কেবল বা বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা যেন তৈরি না হয়।

আরও পড়ুন: অতীন ঘোষের বিরুদ্ধে এবার অভিযোগ দায়ের হল পুলিশে! কী অভিযোগ?

লালবাজারের নির্দেশ, কোনও শোভাযাত্রায় ডিজে বাজানো যাবে না। শোভাযাত্রা থেকে মাইক বাজলেও তা যেন হাই কোর্টের নির্দেশ অনুযায়ী বাজানো হয়। শব্দ দূষণ যাতে না হয়, সেদিকে নজর রাখতে হবে। মিছিল থেকে সংবেদনশীল কোনও বার্তা না দেওয়াই বাঞ্ছনীয়। এই বিষয়গুলির উপর থানার আধিকারিকদের নজর রাখতে বলা হয়েছে। যে রাস্তাগুলি দিয়ে শোভাযাত্রা বের হবে, সেই রাস্তাগুলিতে সব জায়গায় পুলিশ থাকবে। সম্প্রীতি যাতে বজায় থাকে, সেদিকে বিশেষ নজর থাকবে বলে জানিয়েছে পুলিশ। যাঁরা মহরমের শোভাযাত্রার আয়োজন করবেন, তাঁদের সঙ্গে আগে থেকেই স্থানীয় থানার আধিকারিকদের বৈঠক করে সব দিক দেখে নেওয়ার নির্দেশ দিয়েছে লালবাজার।

Latest News

মুখ্যমন্ত্রীর বার্তার পর তামান্না খুনে গ্রেফতার আরও ২ অভিযুক্ত

কলকাতা:নদিয়ার কালীগঞ্জের মৃত ছাত্রী তামান্না খুনে (Tamanna Murder Case) গ্রেফতার আরও ২ অভিযুক্ত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে...

More Articles Like This