ওয়েব ডেস্ক : পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির (Nirav Modi) বিরুদ্ধে আইনি লড়াইয়ে বড় সাফল্য পেল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Bank of India)। লন্ডনের একটি বাণিজ্যিক আদালত রায় দিয়ে জানিয়েছে, ব্যক্তিগত গ্যারান্টি অনুযায়ী নীরব মোদিকে ঋণের সম্পূর্ণ অর্থ সুদ-সহ পরিশোধ করতে হবে। আদালতের এই নির্দেশের ফলে ভারতীয় ব্যাঙ্কের পক্ষে আইনি প্রক্রিয়ায় বিপুল অঙ্কের টাকা পুনরুদ্ধারের পথ আরও সুগম হল।
মামলার সূত্রপাত ২০১২ সালে। ওই সময় দুবাই-ভিত্তিক একটি সংস্থাকে ৪.১ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ দেয় ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Nirav Modi)। সংস্থাটির সঙ্গে নীরব মোদির ঘনিষ্ঠ ব্যবসায়িক সম্পর্ক ছিল। ২০১৩ সালে তিনি ওই ঋণের ব্যক্তিগত গ্যারান্টার হিসেবে স্বাক্ষর করেন তিনি। ২০১৮ সালে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে বহুল আলোচিত জালিয়াতির ঘটনা সামনে আসার পর ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ঋণ আদায়ের জন্য সংশ্লিষ্ট সংস্থা ও নীরব মোদিকে নোটিস পাঠায়। কিন্তু আদালতের নথি অনুযায়ী, সেই নোটিসের কোনও উত্তর দেওয়া হয়নি। এরপর থেকেই ঋণ পুনরুদ্ধার নিয়ে আইনি লড়াই শুরু হয়।
আরও খবর : কাতার গ্যাস প্লান্ট বিস্ফোরণে মৃত ১২ ভারতীয়, আহত আরও ৬৬, শোকবার্তা দূতাবাসের
মঙ্গলবার লন্ডনের (London) সার্কিট কমার্শিয়াল কোর্টের বিচারপতি সাইমন টিঙ্কলার রায়ে জানান, মূল ৪.১ মিলিয়ন ডলারের পাশাপাশি চুক্তি অনুযায়ী সুদও পরিশোধ করতে হবে। সুদ যোগ হওয়ায় মোট পাওনা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১০.৭ মিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় ১০০ কোটিরও বেশি।
উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাজ্যের আদালতে প্রত্যার্পণ প্রক্রিয়া ঠেকানোর জন্যও আবেদন করেছিলেন নীরব মোদি (Nirav Modi)। তাঁর দাবি ছিল, ভারতে ফিরলে তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের সময় তিনি নির্যাতনের শিকার হতে পারেন। তবে সেই আবেদনও খারিজ করে দেয় লন্ডনের হাইকোর্ট। ফলে একদিকে যেমন ঋণ পরিশোধের নির্দেশ জারি হয়েছে, অন্যদিকে প্রত্যার্পণের পথও আরও পরিষ্কার হয়েছে বলে মনে করছেন বিভিন্ন মহল।
দেখুন অন্য খবর :
