29.5 C
Kolkata

রাস্তায় থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা! কবে থেকে রাজ্যে জারি হচ্ছে নির্দেশিকা?

Must Read

কলকাতা: রাজ্যকে আরও পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর করে তুলতে বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। আগামী ১ সেপ্টেম্বর থেকে রাজ্যের পুর এলাকাগুলিতে (Urban Area) যত্রতত্র থুতু ফেলা, প্রকাশ্যে প্রস্রাব করা, আবর্জনা ফেলা কিংবা নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার করলে গুনতে হবে জরিমানা (Fine for Spitting)। ইতিমধ্যেই এই সংক্রান্ত সরকারি নির্দেশিকা জারি করেছে নগর উন্নয়ন ও পুর বিষয়ক দফতর।

শুক্রবার সল্টলেকের নগর উন্নয়ন ভবনে সাংবাদিক বৈঠক করে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) জানান, শহর ও শহরতলির রাস্তা-ঘাট পরিষ্কার রাখতে এবার কঠোর অবস্থান নিচ্ছে সরকার। তিনি স্পষ্ট করে বলেন, “রাস্তাঘাট নোংরা করলে ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে।” পাশাপাশি দোকানের সামনে আবর্জনা জমিয়ে রাখলেও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

আরও পড়ুন: ‘নতুন সরকারের কাছে ভরসা আছে,’ বাজেটে সন্তোষ প্রকাশ করে দাবি সংগ্রামী যৌথ মঞ্চের

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্দিষ্ট শৌচাগার বা প্রস্রাবাগার ছাড়া অন্য কোথাও প্রকাশ্যে প্রস্রাব বা মলত্যাগ করলে ২০০ টাকা জরিমানা দিতে হবে। যত্রতত্র আবর্জনা ফেলা, বর্জ্য ফেলা কিংবা নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার করলেও ২০০ টাকা জরিমানা ধার্য করা হয়েছে। অন্যদিকে, রাস্তা, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় স্থান বা অন্যান্য জনসমাগমস্থলে থুতু ফেললে ১০০ টাকা জরিমানা করা হবে।

নগর উন্নয়ন দপ্তরের জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, এই নিয়ম পশ্চিমবঙ্গের সমস্ত পুরসভা, পুরনিগম এবং নোটিফায়েড এরিয়া অথরিটিগুলিতে কার্যকর হবে। জরিমানার অর্থ শুধুমাত্র ডিজিটাল বা অনলাইন পদ্ধতিতে আদায় করা হবে। নগদ অর্থ গ্রহণের কোনও সুযোগ থাকবে না। সংগৃহীত অর্থ সরকারি কোষাগারে জমা করা হবে।

পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে ইতিমধ্যেই ‘স্বচ্ছ অ্যাপ’ চালু করেছে কলকাতা পুরসভা। নাগরিকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এদিন নতুন হেল্পলাইন নম্বরও ঘোষণা করেন মন্ত্রী। তিনি জানান, ১৮০০-৩৪৫-০৯৩৮ নম্বরে ফোন করে রাজ্যের যে কোনও প্রান্তের মানুষ নাগরিক পরিষেবা সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন। প্রশাসনের দাবি, দ্রুত সমস্যা সমাধানের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

দেখুন আরও খবর:

Latest News

বাঘের থাবায় আহত উদ্ধব! মহারাষ্ট্রে সফল ‘অপারেশন টাইগার’! ভেঙে চুরমার উদ্ধবের শিবসেনা?

ওয়েব ডেস্ক: পূর্ব ভারতে তৃণমূল কংগ্রেসের অন্দরে নেতৃত্ব পরিবর্তনের দাবি জোরালো হওয়ার মাঝেই পশ্চিম ভারতে বড় ধাক্কা খেল উদ্ধব...

More Articles Like This