মেসি কাণ্ডে ফের থানায় হাজিরা দিলেন অরুপ বিশ্বাস

Must Read

ওয়েব ডেস্ক : মেসি কাণ্ডে (Messi Case) দ্বিতীয়বার বিধাননগর দক্ষিণ থানায় (Bidhannagar South Police Station) হাজিরা দিলেন অরুপ বিশ্বাস (Aroop Biswas)। এর আগে এই মামলায় ১৮ জুন হাজিরা দিয়েছিলেন তিনি। সূত্রের খবর, এর আগে দেওয়া জবাবে সন্তুষ্ট নন তদন্তকারীরা। সেই কারণেই সোমবার তাঁকে আবার ডেকে পাঠানো হয়েছে। সেই মতো এদিন তিনি ফের হাজিরা দিয়েছেন।

গত ১৭ মে শতদ্রু দত্ত (Satadru Dutta) অভিযোগ দায়ের করেছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে। একাদিক ধারায় মামা দায়ের করে পুলিশ (Police)। তাতে টিকিটে কালোবাজারি, চাঁদাবাজি, অপরাধমূলক ভীতি প্রদর্শন, মেসির ইভেন্টের নিরাপত্তায় গাফিলতি সহ ছিল একাধিক অভিযোগ। সেই অভিযোগ ভিত্তিতে গত ৪ জুন বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেওয়া কথা জানানো হয়েছিল অরুপকে (Aroop Biswas)। কিন্তু অসুস্থার কারণ দেখিয়ে সেদিন হাজিরা এড়িয়ে যান।

আরও খবর : রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট DA নিয়ে কোনও বড় ঘোষণা হতে পারে?

এর পর ৮ জুন তাঁকে হাজিরা দিতে বলা হয়েছি। তাঁর আগে রুপে বাড়ি দু’টি নোটিস দিয়ে লাগিয়ে এসেছিল পুলিশ। সেখানে বলা লেখা ছিল, প্রাক্তন মন্ত্রী অসুস্থতার কারণে হাজিরা দেননি। কিন্তু অসুস্থতার কোনও প্রমাণ দেননি। তাই ৮ জুন তাঁকে সকাল ১১টার মধ্যে হাজিরা দিতে হবে। এর পর আগাম জামিনের জন্য। বারাসত ও কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন অরুপ (Aroop Biswas)। কিন্তু দুই জায়গাতেই তাঁকে ধাক্কা খেতে হয়েছে।

অবশ্য পরে হাইকোর্টের তরফে জানানো হয়েছিল, অরুপ বিশ্বাসকে (Aroop Biswas) তলবের ৪৮ ঘণ্টা আগে জানাতে হবে। তবে তদন্ত তদন্তের মতো চলবে বলেই জানানো হয়। কিন্তু গ্রেফতারের মতো কড়া পদক্ষেপ করা যাবে না. এছাড়া জানানো হয়েছিল, আদালতের অনুমতি ছাড়া রাজ্যও ছাড়তে পারবেন না অরুপ বিশ্বাস। এর পর গত ১৮ জুন আদালতে হাজিরা দিয়েছিলেন তিনি। এর পর ২২ জুন ফের থানায় হাজিরা দিলেন তিনি।

দেখুন অন্য খবর :

Latest News

গণেশ চতুর্থী ২০২৬ কবে? কলকাতায় পুজোর শুভ সময় জানুন, থাকল তিথি ও পুজোর নিয়ম

ওয়েব ডেস্ক : ১৪ সেপ্টেম্বর গণেশ চতুর্থী (Ganesh Chaturthi)। হিন্দু বিশ্বাস অনুযায়ী, যে কোনও শুভ কাজ শুরুর আগে গণেশের...

More Articles Like This