28.6 C
Kolkata

সাঁতার শিখতে এসে মর্মান্তিক মৃত্যু! চেতলার সুইমিং পুলে ডুবে প্রাণ গেল ১৯ বছরের যুবকের

Must Read

কলকাতা: সাঁতার শিখতে এসে জলে ডুবে মৃত্যু হল এক যুবকের। সোমবার সকালে চেতলা (Chetla) থানা এলাকার একটি ক্লাবের সুইমিং পুলে ঘটে যায় মর্মান্তিক এই ঘটনা। মৃতের নাম ঋতিক চক্রবর্তী (১৯)। তাঁর বাড়ি কালীঘাটের (Kalighat) নেপাল ভট্টাচার্য স্ট্রিটে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ওই ক্লাবের সুইমিং পুলে সাঁতার শেখার জন্য গিয়েছিলেন ঋতিক। সেই সময় কোনওভাবে তিনি জলের তলায় তলিয়ে যান বলে প্রাথমিক অনুমান। বিষয়টি নজরে আসতেই তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: ‘সব সামাজিক প্রকল্পই থাকবে, ১ লক্ষ সরকারি চাকরি ঘোষণা অর্থমন্ত্রীর

ঘটনার পর চাঞ্চল্য ছড়ায় এলাকায়। কী কারণে ওই যুবক জলে ডুবে গেলেন, সাঁতার শেখানোর সময় কোনও গাফিলতি ছিল কি না, পুলে নিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল কি না, সব দিক খতিয়ে দেখছে পুলিশ।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করছে তদন্তকারীরা।

চেতলা থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ক্লাব কর্তৃপক্ষ, প্রশিক্ষক এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

Latest News

পড়ুয়াদের কথা ভেবে বড় সিদ্ধান্ত, মর্নিং স্কুলে উপস্থিতির নিয়মে শিথিলতার অনুমতি সরকারের

ওয়েব ডেস্ক: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল (FIFA World Cup 2026) ম্যাচকে সামনে রেখে পশ্চিমবঙ্গের মর্নিং স্কুলগুলির (Schools) জন্য বিশেষ...

More Articles Like This