29.9 C
Kolkata

২৫০ কিমি গতিতে ছুটছিল BMW, ডিভাইডারে ধাক্কা লেগে দু’জনের মৃত্যু, গুরুতর আহত আরও এক

Must Read

ওয়েব ডেস্ক : ভয়াবহ পথদুর্ঘটনায় (Accident) মৃত্যু হল দু’জনের। গুরুতর আহত হয়েছেন আরও একজন। রবিবার ভোররাতে মুম্বই-ভাদোদরা হাইওয়েতে দ্রুতগতির একটি বিএমডব্লু গাড়ি (BMW Car) নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারতেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।

পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটে রাত প্রায় ৩টা নাগাদ। গাড়িটি টিটওয়ালা থেকে বদলাপুরের দিকে যাচ্ছিল। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় গাড়িটির গতি ছিল প্রায় ২৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা। অতিরিক্ত গতির জেরে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। সংঘর্ষের তীব্রতায় বিলাসবহুল গাড়িটি কার্যত দুমড়ে-মুচড়ে যায়। এমনকি তার বিভিন্ন অংশ রাস্তার উপর ছিটকে পড়ে।

আরও খবর : ফিরল ভোপালের ভয়ঙ্কর স্মৃতি! এবার তামিলনাড়ুতে গ্যাস দুর্ঘটনার বলি ৭

প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে মৃতদের দেহের অংশ ঘটনাস্থল থেকে কয়েক মিটার দূরে ছিটকে পড়ে। এই দুর্ঘটনায় বদলাপুরের বাসিন্দা যোগেশ দিঘে এবং রিকেবা জাকাপ নামে দু’জন ঘটনাস্থলেই মারা (Death) যান। গাড়িতে থাকা তৃতীয় যাত্রী আনন্দ গুরুতর আহত অবস্থায় ঠাণের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বলে খবর।

জানা গিয়েছে, তিনজনই একটি জন্মদিনের পার্টি থেকে বাড়ি ফিরছিলেন। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। বদলাপুর থানার পুলিশ (Police) জানিয়েছে, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থল থেকে ফরেন্সিক দল প্রমাণ সংগ্রহ করেছে। অতিরিক্ত গতির পাশাপাশি দুর্ঘটনার সময় চালক বা যাত্রীরা মদ্যপ অবস্থায় ছিলেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

দেখুন অন্য খবর :

Latest News

বাজেটের অন্ধ বিরোধীতা নয়, বার্তা মমতার

ওয়েব ডেস্ক : সোমবার বাংলায় বিজেপি সরকারের প্রথম বাজেট (West Bengal Buget 2026)। তার আগে বিশেষ বার্তা দিলেন তৃণমূল...

More Articles Like This