35.1 C
Kolkata

মারকুটে বৈভবের তাণ্ডবে দিশেহারা শ্রীলঙ্কা! ১১ বলেই নতুন বিশ্বরেকর্ড সূর্যবংশীর

Must Read

ওয়েব ডেস্ক: মাত্র ১৫ বছর বয়সেই একের পর এক নজির গড়ে চলেছেন ভারতীয় ক্রিকেটের উদীয়মান প্রতিভা বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিরুদ্ধে (India A Vs Sri Lanka A) বিধ্বংসী ইনিংস খেলে এবার লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম অর্ধশতরানের (Fastest Fifty in List A Cricket) বিশ্বরেকর্ড (World Record) গড়লেন তিনি। ডাম্বুলায় রবিবার ২৯ বলে ৯৪ রানের বিস্ফোরক ইনিংস খেলেন বৈভব, যার মধ্যে মাত্র ১১ বলেই পূর্ণ করেন ব্যক্তিগত অর্ধশতরান।

এই কৃতিত্বের মাধ্যমে প্রায় দুই দশক পুরনো রেকর্ড ভেঙে দিলেন বিহারের এই তরুণ ব্যাটার। এতদিন লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম অর্ধশতরানের রেকর্ড ছিল শ্রীলঙ্কার কৌশল্য অয়েরারত্নের দখলে। ২০০৫-০৬ মরসুমে তিনি ১২ বলে অর্ধশতরান করেছিলেন। সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস লিখলেন বৈভব। এই তালিকায় তৃতীয় স্থানে নেমে গেলেন শ্রীলঙ্কার থিসারা পেরেরা, যিনি ২০২০-২১ মরসুমে ১৩ বলে অর্ধশতরান করেছিলেন।

আরও পড়ুন: রানে ফিরলেন রোহিত-যশস্বী! আগুন ফর্মে প্রসিদ্ধ কৃষ্ণ! দাপটের সঙ্গে আফগানদের চুনকাম করল ভারত

মেগা-সানডের বড় ম্যাচে বৈভবের অর্ধশতরানের ইনিংস ছিল চোখ ধাঁধানো। প্রথম ১১ বলে তিনি রান করেন যথাক্রমে ৪, ৪, ৪, ৬, ৬, ০, ৬, ৪, ৪, ৬ এবং ৬। অর্থাৎ ১১ বলের মধ্যে ১০টিতেই বাউন্ডারি। সেই সময়ে তাঁর ব্যাট থেকে আসে পাঁচটি চার ও পাঁচটি ছক্কা। শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার দুলাজ সামুদিত্তকে ছক্কা মেরেই নিজের অর্ধশতরান পূর্ণ করেন বৈভব এবং গড়েন নতুন বিশ্বরেকর্ড। অর্ধশতরানের পরও থামেননি তরুণ ব্যাটার। আগ্রাসী মেজাজ বজায় রেখে মাত্র ২৯ বলে ৯৪ রান করেন তিনি। শতরান থেকে মাত্র ৬ রান দূরে থামতে হলেও তাঁর ইনিংস ছিল ম্যাচের অন্যতম আকর্ষণ।

দেখুন আরও খবর:

Latest News

অভিষেকের আপ্ত সহায়ক সুমিতের বিরুদ্ধে ডেবরা থানায় নতুন অভিযোগ

ওয়েব ডেস্ক : আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায় (Sumit Roy)। জালিয়াতির অভিযোগে তাঁর বিরুদ্ধে...

More Articles Like This