38.4 C
Kolkata

সই জাল কাণ্ডে এবার শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে CID

Must Read

ওয়েব ডেস্ক : সই জাল কাণ্ডে (Signature forgery Case) এবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের (Sovandeb Chattopadhyay) বাড়িতে হানা দিল সিআইডি (CID)। সূত্রের খবর, তাঁর সঙ্গে প্রায় ৩০ মিনিট ধরে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। সইজাল কাণ্ড নিয়েই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। সম্প্রতি এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও কুণাল ঘোষকে (Kunal Ghosh) জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সেই বয়ানের সঙ্গে রাজ্যের প্রাক্তন মন্ত্রীর বয়ানের মিল রয়েছে কি না, তা খতিয়ে দেখতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্রের খবর।

গোটা ঘটনার সূত্রপাত তৃণমূলের বিরোধী দলনেতার বাছাই নিয়ে। গত ৯ মে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) স্পিকারকে লিখিতভাবে জানিয়েছিলেন, গত ৬ মে-র বৈঠকে তৃণমূলের পরিষদীয় বৈঠকে বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়, সহ বিরোধী দলনেতা হিসেবে অসীমা পাত্র ও নয়না বন্দ্যোপাধ্যায় ও চিপ হুইপ হিসেবে ফিরহাদ হাকিমকে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পরেই বিধানসভার সচিব অভিষেকের কাছে ওই বৈঠকের স্বাক্ষর সম্বলিত রেজোলিউশন বুক চান। তা গত ২০ মে জমা দেন অভিষেক। সেখানে তিনি দাবি করেছিলেন, গত ৬ মে-র ওই বৈঠকে উপস্থিত ছিলেন ৭০ জন বিধায়ক। আর তাঁদের স্বাক্ষর ওই রেজিলিউশন বুকে রয়েছে।

আরও খবর : সাধের জামাইদের পাতে রকমারি পদ দিতে পকেট ফাঁকা শ্বশুর-শাশুড়ির

তবে তৃণমূলের দুই বিধায়ক অভিযোগ করেছিলেন, ৬-মের বৈঠকে বিরোধী দলনেতা বাছাই সংক্রান্ত কোনও প্রস্তাব গ্রহণ করা হয়নি। তাঁরা রেজিলিউশন বুকে ১৯-মের বৈঠকে সই করেছিলেন। ফলে ৬-মের স্বাক্ষরের বিষয়টি পুরো ‘জাল’ ছিল বলে অভিযোগ করেছিলেন অভিযোগকারীরা। এই মামলার তদন্তে নেমে ১৩ জন তৃণমূল বিধায়কের বয়ান রেকর্ড করেছিল সিআইডি। সেই মামলার তদন্তে অভিষেক ও কুণাল ঘোষকে জেরা করছে সিআইডি-র বিশেষ তদন্তকারী দল।

এই মামলায় এমনিতেই সরগরম রাজ্য রাজনীতি। সম্প্রতি এই মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এবার এই মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভনদেবকে (Sovandeb Chattopadhyay) জিজ্ঞাসাবাদ করল সিআইডি।

দেখুন অন্য খবর :

Latest News

ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

ওয়েব ডেস্ক : চোটের কারণে আফগানিস্তান সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছিলেন হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে...

More Articles Like This