ইসিএলের তৈরি জলের ট্যাঙ্ক ভেঙে পড়ায় জলসংকটের আশঙ্কা, সমস্যায় পড়তে পারেন কয়েক হাজার বাসিন্দা

Must Read

ওয়েব ডেস্ক : পশ্চিম বর্ধমানের (West Burdwan) অন্ডালের (Andal) ইসিএলের (ECL)-এর কেন্দা এরিয়ার ছোড়া ৭/৯ পিট কোলিয়ারিতে অবস্থিত একটি জলের ট্যাঙ্ক শুক্রবার হঠাৎ ভেঙে পড়ল। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও প্রাথমিকভাবে কোনও হতাহতের খবর মেলেনি।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহু বছর আগে এলাকার পানীয় জলের চাহিদা মেটাতে ইসিএলের (ECL) উদ্যোগে ট্যাঙ্কটি নির্মাণ করা হয়েছিল। এই ট্যাঙ্ক থেকেই প্রায় ৫০০টি পরিবারের কাছে জল সরবরাহ করা হত। ট্যাঙ্কটি ভেঙে পড়ায় জল পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে কয়েক হাজার বাসিন্দা জলসংকটের মুখে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও খবর : দুধিয়ায় তলিয়ে যাওয়ার সেতু পরিদর্শনে রাজু বিস্তা, স্থানীয়দের সঙ্গে কথা বললেন

ঘটনার পর ইসিএলের (ECL) বিরুদ্ধে রক্ষণাবেক্ষণে গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। বিজেপি যুব মোর্চার নেতা রবীন্দ্র কুমার যাদব-এর দাবি, সংশ্লিষ্ট ঠিকাদার ও কোলিয়ারি কর্তৃপক্ষ কাগজে-কলমে ট্যাঙ্কের রক্ষণাবেক্ষণ ও মেরামতির হিসাব দেখালেও বাস্তবে কোনও কাজ করা হয়নি।

তিনি বলেন, “এই জলের ট্যাঙ্কের উপর এলাকার বহু পরিবার নির্ভরশীল ছিল। ট্যাঙ্কটি ভেঙে পড়ায় সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হবে।” ঘটনার জেরে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। ট্যাঙ্কটি কী কারণে ভেঙে পড়ল এবং রক্ষণাবেক্ষণে কোনও গাফিলতি ছিল কি না, তা নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

দেখুন অঅন্য খবর :

Latest News

গণেশ চতুর্থী ২০২৬ কবে? কলকাতায় পুজোর শুভ সময় জানুন, থাকল তিথি ও পুজোর নিয়ম

ওয়েব ডেস্ক : ১৪ সেপ্টেম্বর গণেশ চতুর্থী (Ganesh Chaturthi)। হিন্দু বিশ্বাস অনুযায়ী, যে কোনও শুভ কাজ শুরুর আগে গণেশের...

More Articles Like This