ফাইল ওপেন হতেই আরজি করে হাজির সিবিআই-এর ৭ সদস্যের টিম

Must Read

কলকাতা: রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই ফের শুরু আরজি কর কাণ্ডের তদন্ত! সোমবার সকালে আরজি কর (RG Kar Medical) হাসপাতালে হাজির হল সিবিআই-এর ৭ সদস্যের টিম। এ দিন ‘প্লেস অফ অকারেন্স’ বা ঘটনাস্থল পরিদর্শন করেন সিবিআইয়ের গোয়েন্দারা।

সিবিআই সূত্রে খবর, হাসপাতালে পৌঁছেই প্রতিনিধি দলের সদস্যরা মেডিক্যাল সুপার তথা ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডাঃ সপ্তর্ষি চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসেন। তদন্ত-সংক্রান্ত বিভিন্ন বিষয়, হাসপাতালের প্রশাসনিক নথি এবং ঘটনার সময়কার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার দিন দায়িত্বে থাকা হাসপাতালের কর্মী ও নিরাপত্তারক্ষীদের এ দিন জিজ্ঞাসাবাদ করা হয়। বেশ কয়েকজনের বয়ানও রেকর্ড করছেন তদন্তকারীরা বলে জানা গিয়েছে। ডিজিটাল ও ফরেনসিক তথ্যপ্রমাণ সংগ্রহ করা হয়। বিগত কয়েকদিনের ডিউটি রস্টারও খতিয়ে দেখছে সিবিআই-এর বিশেষ টিম।

আরও পড়ুন: জেলায় ১০০ দিনের কাজের অগ্রগতি অত্যন্ত হতাশাজনক জানাল পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর

রাজ্যে রাজনৈতিক পালাবদলের নেপথ্যে অনেকেই আরজি করের ঘটনাকে অনুঘটক হিসেবেও দেখেছেন। আর রাজ্যে সরকার পরিবর্তনের পর নির্যাতিতার বিচারে সরব হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আরজি কর কাণ্ডের ফাইল খুলেছে। গতকাল স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় শহরের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে জানান, দ্রুত এই মামলার তদন্ত ফের শুরু হবে। ফাইল পাঠানো হবে তদন্তকারী সংস্থাগুলিকে। তাঁর কথা মিলিয়ে সোমবার সকালে সিবিআই-র বিশেষ দলকে দেখা গেল হাসপাতালে।

Latest News

কেন ট্রফি নিলেন না হরমনপ্রীতরা, ব্যাখ্যা দিলেন বোর্ড সচিব

ওয়েব ডেস্ক: শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে এশিয়া কাপ (Women’s Asia Cup) জিতেছে ভারতের মেয়েরা। কিন্তু এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC)...

More Articles Like This