37.6 C
Kolkata

শান্তি ফিরতে চলেছে মধ্যপ্রাচ্যে! ট্রাম্পের ঘোষণায় খুশির জোয়ার দালাল স্ট্রিটে

Must Read

ওয়েব ডেস্ক : অবশেষে শান্তি ফিরতে চলেছে মধ্যপ্রাচ্যে (Middle East)। আগামী ১৯ জুন ইরানের (Iran) সঙ্গে শান্তিচুক্তি করবে আমেরিকা (America)। এমনটাই ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এই খবরেই খুশির জোয়ার দালাল স্ট্রিটে (Share market)। সোমবার ঘুরে দাঁড়াল ধুঁকতে থাকা বাজার। ১২০০ পয়েন্ট উঠল সেনসেক্স (Sensex)। বাড়ল নিফটিও (Nifty)। শেয়ারের বাজারের এই উত্থানে স্বস্তিতে বিনিয়োগকারীরা।

রবিবার রাতে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প (Trump) ঘোষণা করেন, “ইসলামিক রিপাবলিক অব ইরানের সঙ্গে চুক্তি সম্পূর্ণ হয়েছে। সবাইকে অভিনন্দন।” তিনি জানান, এই চুক্তির মাধ্যমে ইরানের বন্দরগুলির উপর মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হবে। হরমুজ প্রণালী আবার জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।

আরও খবর : জলাশয়ে পড়ল পিকআপ ভ্যান! মর্মান্তিক ঘটনা মহারাষ্ট্রে

ট্রাম্প লেখেন, “আমি হরমুজ প্রণালীকে টোলমুক্তভাবে খুলে দেওয়ার অনুমোদন দিচ্ছি। একই সঙ্গে মার্কিন নৌ অবরোধ অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিচ্ছি। বিশ্বের জাহাজগুলো, ইঞ্জিন চালু করুন। আবার তেলের প্রবাহ শুরু হোক।” পরবর্তী এক পোস্টে তিনি স্পষ্ট করেন, আগামী ১৯ জুন সুইজারল্যান্ডে শান্তিচুক্তিতে আনুষ্ঠানিক স্বাক্ষরের পরই হরমুজ সম্পূর্ণভাবে খুলে দেওয়া হবে।

এই ঘোষণার পরেই সোমবার বাজার খুলতেই সেনসেক্স (Sensex) ওঠে ১২০০ পয়েন্ট। নিফটিও ৩৪৫.৫৫ পয়েন্ট বেড়েছিল। ব্যাঙ্ক নিফটিতেও (Nifty) বিরাট বৃদ্ধি দেখা গিয়েছে। এর ফলে বেশ স্বস্তিতে পেয়েছেন বিনিয়োগকারীরা। এর জেরে অনেক শেয়ারের বৃষ্টি দেখা গিয়েছে। তার মধ্যে রয়েছে শ্রীরাম ফিনান্স, মথুট ফিনান্স, ইন্ডিগো, টাটা মোটরস। তবে অন্যদিকে এনটিপিসি লিমিটেড, ভেদান্ত, আদানি পাওয়ার, ওএনজিসি-র মতো শেয়ারগুলিতে পতল লক্ষ্য করা গিয়েছে।

দেখুন অন্য খবর :

Latest News

জনকল্যাণ শিবিরে গিয়ে ফিরছেন খালি হাতে! বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, CAA-সহ একাধিক পরিষেবা না মেলায় ক্ষোভ সাধারণ মানুষের

আরামবাগ: রাজ্যে পালাবদলের পর বিজেপি (BJP) সরকারের ঘোষিত ‘জনকল্যাণ শিবির’ (Janakalyan Sibir) ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি...

More Articles Like This