কলকাতা: তৃণমূলের উদাসীনতার জন্যই উন্নয়নে বঞ্চিত বাংলা। ডবল ইঞ্জিন সরকার ভোলবদলে দেবে বললেন শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। তাঁর দাবি, কেন্দ্রের কোনও উন্নয়নমূলক প্রকল্প রাজ্যে বাস্তবায়িত হতে দেওয়া হয়নি।v কেন্দ্রের একাধিক উন্নয়নমূলক প্রকল্প রাজ্যে বাস্তবায়িত হতে না দেওয়ায় বহু এলাকা পরিকল্পিত নগর উন্নয়নের সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। তবে এবার ডবল ইঞ্জিন সরকার সেই পরিস্থিতির পরিবর্তন ঘটাবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
শনিবার সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে শমীক ভট্টাচার্য বলেন, পশ্চিমবঙ্গের মানুষ রাজনৈতিক সংঘাত নয়, উন্নয়ন দেখতে চান। সেই লক্ষ্যেই আধুনিক ও সুপরিকল্পিত নগর পরিকাঠামো গড়ে তুলতে নতুন সরকার কাজ করবে। বিজেপি নেতা সোশাল মিডিয়া লেখেন, “২০১৬ সালে কেন্দ্রীয় সরকার রাজ্যের ৭৮০টি ‘সেনসাস টাউন’কে নগর প্রশাসনের আওতায় এনে পরিকল্পিত উন্নয়নের সুযোগ করে দিতে চেয়েছিল। কেন্দ্রীয় আর্থিক সহায়তায় উন্নত রাস্তা, নিকাশি, পানীয় জল, বর্জ্য ব্যবস্থাপনা ও স্ট্রিট লাইটের মতো পরিষেবা আরও শক্তিশালী করা যেত। তৃণমূল সরকারের উদাসীনতায় পশ্চিমবঙ্গে উন্নয়নের বড় সুযোগ হাতছাড়া হয়েছে। দ্রুত বেড়ে ওঠা বহু জনপদ আজও অপরিকল্পিত নগরায়নের সমস্যায় ভুগছে এবং উন্নয়নের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।”
আরও পড়ুন: বাড়িতে পুলিশি তল্লাশি, ক্ষুব্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায় কী জানালেন?
তিনি আরও বলেন, তৎকালীন রাজ্য সরকারের অনীহার কারণে সেই উদ্যোগ বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ করেন তিনি। তাঁর কথায়, এর ফলে দ্রুত জনবসতি বৃদ্ধি পাওয়া বহু অঞ্চল আজও অপরিকল্পিত নগরায়নের সমস্যায় জর্জরিত। প্রয়োজনীয় নাগরিক পরিষেবা ও পরিকাঠামো না থাকায় সেসব এলাকার বাসিন্দারা উন্নয়নের সুফল থেকে বঞ্চিত হয়েছেন।তাঁর প্রতিশ্রুতি, পশ্চিমবঙ্গের মানুষ রাজনীতি নয়, উন্নয়ন চাইছে। ডাবল ইঞ্জিন সরকারই কেন্দ্রের অর্থ, পরিকল্পনা ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গকে আধুনিক ও বাসযোগ্য নগর ব্যবস্থার পথে এগিয়ে নিয়ে যাবে। উন্নয়নের সুযোগ আর নষ্ট হবে না, নব গঠিত পশ্চিমবঙ্গ সরকারের সঠিক সিদ্ধান্তই গড়ে তুলবে উন্নত পশ্চিমবঙ্গ ।
