দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার কাউন্টডাউন! আজও কলকাতায় কালবৈশাখীর সম্ভাবনা, জানাল হাওয়া অফিস

Must Read

কলকাতা: উত্তরবঙ্গে বর্ষার প্রবেশ অনেক আগেই হয়ে গিয়েছে। এবার দক্ষিণবঙ্গের পালা (Rain Forecast)। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার অর্থাৎ ১৩ জুন দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশের জন্য অত্যন্ত অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে নির্ধারিত সময়ের তিন দিন পর দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার সম্ভাবনা জোরালো হয়েছে (Weather Update)।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়ার বিশেষ পরিবর্তন হবে না। দুপুরের পর থেকে একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া এবং কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে। তবে গত কয়েক দিনের তুলনায় বজ্রপাতের প্রবণতা কিছুটা কম থাকবে।

আরও পড়ুন: ‘জানি না’ উত্তরেই জেরা শেষ! সিআইডির প্রশ্নবাণে চাপে অভিষেক

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৪ জুন পর্যন্ত প্রায় প্রতিদিনই কলকাতা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়।

আবহবিদদের মতে, এই বৃষ্টি ও কালবৈশাখীর জেরেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের পথ আরও প্রশস্ত হচ্ছে। ফলে সপ্তাহান্তে রাজ্যের আবহাওয়ায় বড় পরিবর্তন দেখা যেতে পারে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা

অন্যদিকে উত্তরবঙ্গে বর্ষা ইতিমধ্যেই সক্রিয়। আগামী সাত দিন ধরে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় বৃষ্টির দাপট অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আগামী তিন দিনে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া দপ্তর।

বর্ষার আগমনী বার্তার মধ্যেই দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থেকেও স্বস্তি মিলতে পারে বলে আশা করছেন আবহবিদরা।

 

Latest News

শেলটনের রূপকথা হল না, ইউএস ওপেন চ্যাম্পিয়ন জেরেভ  

ওয়েব ডেস্ক: পারলেন না বেন শেলটন (Ben Shelton), ইউএস ওপেনে (US Open 2026) তাঁর রূপকথার দৌড় থেমে গেল ঠিক...

More Articles Like This