সব পুরুষের জীবনেই আসে ‘অ্যান্ড্রোপজ’! কী কী লক্ষণ দেখা যায়?

Must Read

ওয়েব ডেস্ক: মেনোপজের কথা অনেকেই জানেন। কিন্তু পুরুষদেরও যে বয়সের সঙ্গে একটি বিশেষ হরমোনগত পরিবর্তনের পর্যায় আসে, তা অনেকেরই অজানা। চিকিৎসাবিজ্ঞানে এই অবস্থার নাম ‘অ্যান্ড্রোপজ’ (Andropause)। মহিলাদের ক্ষেত্রে মেনোপজ (Menopause) সাধারণত একটি নির্দিষ্ট বয়সে দ্রুত ঘটে। কিন্তু পুরুষদের ক্ষেত্রে অ্যান্ড্রোপজ অনেক ধীরে ধীরে আসে। ফলে অধিকাংশ পুরুষই প্রথমদিকে এই পরিবর্তন বুঝতে পারেন না।

কী হয় অ্যান্ড্রোপজে (Andropause)?

পুরুষদের শরীরে টেস্টোস্টেরন হরমোন যৌনস্বাস্থ্য, পেশিশক্তি, হাড়ের গঠন এবং প্রজনন ক্ষমতা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাধারণত ২০ বছর বয়সের পর থেকেই টেস্টোস্টেরনের মাত্রা ধীরে ধীরে কমতে শুরু করে। ৪০-এর পর সেই হ্রাস আরও স্পষ্ট হয় এবং ৫০-এর কাছাকাছি বয়সে অনেকের মধ্যে অ্যান্ড্রোপজের লক্ষণ দেখা দিতে পারে।

আরও পড়ুন: এবছর কখন পড়েছে জামাইষষ্ঠীর তিথি?

কী কী লক্ষণ দেখা যায়?

অ্যান্ড্রোপজের উপসর্গ ব্যক্তি ভেদে ভিন্ন হতে পারে। তবে সাধারণত দেখা যায়,

  • যৌন ইচ্ছা বা লিবিডো কমে যাওয়া
  • ইরেকটাইল ডিসফাংশন
  • ক্লান্তি ও দুর্বলতা বৃদ্ধি
  • ঘন ঘন মেজাজ পরিবর্তন
  • ঘুমের সমস্যা
  • মনোযোগ ও স্মৃতিশক্তি কমে যাওয়া
  • মানসিক চাপ ও উদ্বেগ বৃদ্ধি
  • ডায়াবিটিসের ঝুঁকি বাড়া

হৃদরোগের ঝুঁকিও বাড়তে পারে

বিশেষজ্ঞদের মতে, টেস্টোস্টেরনের মাত্রা কমতে থাকলে পেশিশক্তি হ্রাস পায়। এর প্রভাব হৃদপেশিতেও পড়তে পারে। ফলে দীর্ঘমেয়াদে হৃদরোগের ঝুঁকি বাড়ার আশঙ্কা থাকে। পাশাপাশি শুক্রাণুর গুণমান ও সংখ্যা কমতেও পারে।

কীভাবে মোকাবিলা করবেন?

চিকিৎসকদের পরামর্শ,

  • নিয়মিত শরীরচর্চা করুন
  • ওজন নিয়ন্ত্রণে রাখুন
  • ধূমপান ও মদ্যপান কমান
  • পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন
  • নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান

প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট থেরাপিও দেওয়া হতে পারে।

অ্যান্ড্রোপজ কোনও রোগ নয়, বরং বয়সজনিত একটি স্বাভাবিক শারীরবৃত্তীয় পরিবর্তন। তবে লক্ষণগুলি যদি দৈনন্দিন জীবনে প্রভাব ফেলতে শুরু করে, সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

Latest News

বন্ধ্যাত্ব পরীক্ষা করাতে গেলেন যুবক, শরীরে ধরা পড়ল আস্ত জরায়ু!

ওয়েব ডেস্ক: বন্ধ্যাত্ব (infertility) পরীক্ষা করাতে গিয়েছিলেন এক ২৬ বছরের যুবক। মেডিক্যাল পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকরা যা দেখলেন তাতে তাঁদের...

More Articles Like This